হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে হ্নীলায় সিএনজি রেখে পালালো চালক, সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালক গাড়িটি থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া জব্দকৃত ইয়াবা ও সিএনজি অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধ, চোরাচালান দমন ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে হ্নীলায় সিএনজি রেখে পালালো চালক, সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে হ্নীলায় সিএনজি রেখে পালালো চালক, সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালক গাড়িটি থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া জব্দকৃত ইয়াবা ও সিএনজি অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধ, চোরাচালান দমন ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×