হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দুই ব্যক্তি আটক, নগদ ১ লাখ ৬২ হাজার টাকা জব্দ

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি নোটে মোট ১ লাখ ৬২ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

বিজিবি ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের লেম্বুছড়ি বিওপির একটি টহল দল নিয়মিত সীমান্ত টহল পরিচালনা করছিল। টহল দলটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরমাঠ এলাকায় সীমান্ত সড়কে পৌঁছালে সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করে। ঘটনাস্থলটি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ৫০/১এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

বিজিবি সদস্যরা আটক ব্যক্তিদের তল্লাশি করে তাঁদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি নোটে মোট ১ লাখ ৬২ হাজার ১৪০ টাকা উদ্ধার করেন। পরে জব্দ করা টাকা ও আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দোছড়ি ইউনিয়নের বাহিরমাঠ এলাকার বাসিন্দা মো. সুরুত আলম (৩২) এবং বর্তমানে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতারপাড়া এলাকার বাসিন্দা মো. আমান উল্লাহ (৪০)। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি ও ২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মঙ্গলবার (২১ জুলাই) ১১ বিজিবির লেম্বুছড়ি বিওপির হাবিলদার মো. আবু তাহের বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলাটি করেন। মামলাটি এফআইআর নম্বর-০৯ হিসেবে রুজু হয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায় জব্দ করা অর্থের উৎস, সীমান্ত এলাকায় ওই অর্থ বহনের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

এ ব্যাপারে নাইক্ষ্যছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন বিজিবি কতৃর্ক নগদ টাকা সহ দুই যুবককে থানায় হস্তান্তর করেন।এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। তিনি আরো আটককৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দুই ব্যক্তি আটক, নগদ ১ লাখ ৬২ হাজার টাকা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দুই ব্যক্তি আটক, নগদ ১ লাখ ৬২ হাজার টাকা জব্দ

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি নোটে মোট ১ লাখ ৬২ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বিজিবি ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের লেম্বুছড়ি বিওপির একটি টহল দল নিয়মিত সীমান্ত টহল পরিচালনা করছিল। টহল দলটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরমাঠ এলাকায় সীমান্ত সড়কে পৌঁছালে সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করে। ঘটনাস্থলটি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ৫০/১এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। বিজিবি সদস্যরা আটক ব্যক্তিদের তল্লাশি করে তাঁদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি নোটে মোট ১ লাখ ৬২ হাজার ১৪০ টাকা উদ্ধার করেন। পরে জব্দ করা টাকা ও আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন দোছড়ি ইউনিয়নের বাহিরমাঠ এলাকার বাসিন্দা মো. সুরুত আলম (৩২) এবং বর্তমানে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতারপাড়া এলাকার বাসিন্দা মো. আমান উল্লাহ (৪০)। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি ও ২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ১১ বিজিবির লেম্বুছড়ি বিওপির হাবিলদার মো. আবু তাহের বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলাটি করেন। মামলাটি এফআইআর নম্বর-০৯ হিসেবে রুজু হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায় জব্দ করা অর্থের উৎস, সীমান্ত এলাকায় ওই অর্থ বহনের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। এ ব্যাপারে নাইক্ষ্যছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন বিজিবি কতৃর্ক নগদ টাকা সহ দুই যুবককে থানায় হস্তান্তর করেন।এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। তিনি আরো আটককৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×