কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজারে পড়ে থাকা অবস্থায় প্রসব যন্ত্রণায় কাতর উদ্ধারকৃত মূমূর্ষ তরুণী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে দুই কন্যা সন্তান প্রসব করেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানদ্বয়ের জন্ম হয় বলে নিশ্চিত করেছেন ইসলামাবাদ ইউপির ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নাঈমুল ইসলাম।
তিনি আরো জানান,মানবিক চিকিৎসক ডাক্তার ইউসুফ আলী বিনা পয়সায় অপারেশন করেন এবং তিনি ওষুধসহ অন্যান্য খরচের ব্যবস্থা করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তরুণীর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা জেনেছেন তার নাম শান্তা বেগম,তার পৈতৃক এলাকা দেশের উত্তরাঞ্চলে।
উপজেলার ইসলামপুর ইউপির ৬ নং ওয়ার্ড এলাকার জসিম নামের এক ছেলে তাকে বিবাহ করে ওখানে বসবাস করে আসছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
তবে কি কারণে গর্ভাবস্থায় মুমুর্ষ তরুণীটি বাজারে এসে পড়ে বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকল তা কেউ বিস্তারিত বলতে পারছেনা। তরুণীর জ্ঞান ফিরলেই প্রকৃত পরিচয় ও ঘটনা জানা যাবে জানান।
ঈদগাহ মডেল হাসপাতাল ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ ইউসুফ আলী জানান,মূমূর্ষ অবস্থায় কিছু যুবক এক তরুণীকে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে দ্রুত জরুরি চিকিৎসাসেবা শুরু করেন। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন তরুণীর গর্ভে দুই নবজাতক দুনিয়াতে আসার অপেক্ষায় খারাপ অবস্থায় আছে। দ্রুত অপারেশন না করলে তিনটি জীবন চরম ঝুঁকিতে পড়তে পারে।
এ অবস্থায় মানবিক দিক ও তিনটি জীবনকে রক্ষার চেষ্টায় তিনি বিনা পয়সায় সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।তবে তার পক্ষে একজন অভিভাবক চাইলে উক্ত ইউপি সদস এগিয়ে আসেন।
তখনই দ্রুত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যমজ ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে তরুণীটি।
তিনি আরো জানান,মা এবং দুই সন্তান এখন ঝুঁকি মুক্ত। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানবিক চিকিৎসক ডাঃ ইউসুফ আলী, ইউপি সদস্য নাঈমুল ইসলাম ও উদ্ধারকারী চার যুবককে প্রশংসায় ভাসান নেটিজেনরা।
এবিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান,তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং ইউপি সদস্যকে প্রয়োজনীয় তড়িৎ সহযোগিতার জন্য বলেছেন।
প্রসঙ্গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঈদগাহ থানা সংলগ্ন শাহ ফকির বাজারের একটি মার্কেটের বারান্দায় প্রসব যন্ত্রণায় জ্ঞান হারিয়ে কাতরাচ্ছিল এক তরুণী ।
তার এ অবস্থা দেখে স্থানীয় ইরফান, শাহাব উদ্দিন, মামুন ও ফায়সাল নামের চার যুবক তাকে উদ্ধার করে ঈদগাহ মডেল হাসপাতালে নিয়ে যান।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঈদগাঁওয়ে বাজারে পড়ে থাকা প্রসব যন্ত্রণায় কাতর উদ্ধারকৃত তরুণীর যমজ কন্যা সন্তান প্রসব সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজারে পড়ে থাকা অবস্থায় প্রসব যন্ত্রণায় কাতর উদ্ধারকৃত মূমূর্ষ তরুণী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফু। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন