হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে একই রাতে পৃথক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় সর্বস্ব লুট-গ্রেফতার ২

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার)::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার)::

বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক ডাকাতির ঘটনায় সর্বস্ব লুট করেছে সশস্ত্র ডাকাতদল। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মঙ্গলবার দিব…

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক ডাকাতির ঘটনায় সর্বস্ব লুট করেছে সশস্ত্র ডাকাতদল। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ব্যক্তিদের এলাকার গণমাধ্যম কর্মী আবুল কাশেম জানান, গভীর রাতে মোটরসাইকেল যোগে ঈদগাঁও থেকে ঈদগড় বাড়ি ফিরছিলেন ঈদগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাদির শাহ, ইউপি উদ্যোক্তা মোর্শেদহ তিনজন।

পথিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের ডাকাতির হটস্পট খ্যাত পাহাড়ি এলাকা হিমছড়ি সাততারা ঢালা নামক স্থানে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল তাদের গতিরোধ করে যাত্রীদের মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয় ।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

এসময় তারা পালিয়ে প্রাণে রক্ষা পেলেও নাদির শাহ ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একই রাতে পৃথক অপর ডাকাতির ঘটনায় ঈদগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম শিয়া পাড়ার সোনা মিয়ার ছেলে রহিম উদ্দিন নামের এক ব্যবসায়ী ঘরে ফেরার পথেওৎপেতে থাকা সশস্ত্র ডাকাতদল তাকে জিম্মি করে মারধর পূর্বক নগদ লাখ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরে অভিযান চালিয়ে পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত বলে একই এলাকার ফারুক এবং আব্বুইয়াকে গ্রেফতার করেছে ।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত একই ওয়ার্ডের মাধ্যম শিয়া পাড়ার ফারুক মিয়া(৪২),পিতা মৃত আলী ও দরগাহপাড়ার মোঃ সাজ্জাদ প্রঃ আব্বুইয়া(২৭), পিতা- মৃত জাফর আলম প্রঃ গফুর নামের দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে একই রাতে পৃথক ডাকাতির ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ঈদগাঁওয়ে একই রাতে পৃথক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় সর্বস্ব লুট-গ্রেফতার ২ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক ডাকাতির ঘটনায় সর্বস্ব লুট করেছে সশস্ত্র ডাকাতদল। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় অভিযুক্ত । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে একই রাতে পৃথক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় সর্বস্ব লুট-গ্রেফতার ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে একই রাতে পৃথক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় সর্বস্ব লুট-গ্রেফতার ২

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার):: | প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক ডাকাতির ঘটনায় সর্বস্ব লুট করেছে সশস্ত্র ডাকাতদল। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার ব্যক্তিদের এলাকার গণমাধ্যম কর্মী আবুল কাশেম জানান, গভীর রাতে মোটরসাইকেল যোগে ঈদগাঁও থেকে ঈদগড় বাড়ি ফিরছিলেন ঈদগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাদির শাহ, ইউপি উদ্যোক্তা মোর্শেদহ তিনজন। পথিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের ডাকাতির হটস্পট খ্যাত পাহাড়ি এলাকা হিমছড়ি সাততারা ঢালা নামক স্থানে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল তাদের গতিরোধ করে যাত্রীদের মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয় । এসময় তারা পালিয়ে প্রাণে রক্ষা পেলেও নাদির শাহ ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই রাতে পৃথক অপর ডাকাতির ঘটনায় ঈদগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম শিয়া পাড়ার সোনা মিয়ার ছেলে রহিম উদ্দিন নামের এক ব্যবসায়ী ঘরে ফেরার পথেওৎপেতে থাকা সশস্ত্র ডাকাতদল তাকে জিম্মি করে মারধর পূর্বক নগদ লাখ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরে অভিযান চালিয়ে পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত বলে একই এলাকার ফারুক এবং আব্বুইয়াকে গ্রেফতার করেছে । ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত একই ওয়ার্ডের মাধ্যম শিয়া পাড়ার ফারুক মিয়া(৪২),পিতা মৃত আলী ও দরগাহপাড়ার মোঃ সাজ্জাদ প্রঃ আব্বুইয়া(২৭), পিতা- মৃত জাফর আলম প্রঃ গফুর নামের দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে একই রাতে পৃথক ডাকাতির ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×