কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মোঃ ইউনুচ (৩৯) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ভিকটিম দাবিদার শামিমা আকতার(৩৪) নামের গৃহবধু কেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার ঈদগাঁও কলেজ গেইট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে ।
আটক মোঃ ইউনুচ(৩৯)পাশ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সিকদার পাড়া শিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে।তিনি দীর্ঘদিন যাবত ঈদগাঁও উপজেলায় বসবাস করে আসছিলেন।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
অপরদিকে ভিকটিম দাবিদার শামিমা আকতার(৩৪), ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আউলিয়াবাদ ঈদগাঁও থানা সংলগ্ন এলাকার নুরুল ইসলামের পুত্র ফরিদুল আলমের স্ত্রী।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে ভিকটিম শামিমা আকতার থানায় গিয়ে অভিযোগ করেন স্বামীর অনুপস্থিতিতে ধৃত ইউনুচ তাকে ধর্ষণ করেছে।
পরে বিকালে এটি এজাহার হিসেবে গ্রহণ করে শামিমা আক্তারকে বাদী করে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়। উক্ত দিন রাতেই ইউনুচকে গ্রেফতার করা হয়।
এদিকে আটক ইউনুচের বড় ভাই সিরাজুল ইসলামের দাবি,তার ভাই থানা সংলগ্ন উক্ত মহিলার বাসার পাশ্ববর্তী স্থানে ক্রয় করা জায়গায় ঘেরা ভেড়া দিচ্ছিল। এ জায়গা বিরোধের জেরেই প্রতিশোধ পরায়ন হয়ে এ মহিলাকে দিয়েই তাকে ফাঁসিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।
তিনি আরো দাবি করেন, ধর্ষণের ঘটনারমত একটি স্পর্শকাতর মামলা মহিলার মৌখিক দাবির প্রেক্ষিতে কোনরুপ তদন্ত ছাড়া থানাএজাহার হিসেবে গ্রহণ করে মামলা রেকর্ড করে (যার ঈদগাঁও থানা মামলা নং- ১১/৯৩)।
পরে তাকে গ্রেফতার ও মামলার তথ্য উপজেলার কোন গণমাধ্যম কর্মী পাওয়ার আগে বিশেষ দলের কতিপয় নেতা তার ফেসবুক পেজ থেকে ওসির উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার বিষয়টি এ মামলাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তিনি এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়ে সুবিচার কামনা করেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)এটিএম সিফাতুল মাজদার জানান, ধর্ষণ মামলায় আটককৃতকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিম শামীমা দিনভর তার পরিচয় ও ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেয়ায় এ মামলা নিয়ে রহস্যের সৃষ্টি করেছে।
প্রসঙ্গত ইউনুস বিন নজির থানা সংলগ্ন মমতাজুল উলুম আলিম মাদ্রাসার অতিথি শিক্ষক ও উক্ত প্রতিষ্ঠান মসজিদের খতীবের দায়ীত্বের পাশাপাশি জেলা জুড়ে সুবক্তা হিসেবেও পরিচিত।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঈদগাঁওয়ে ধর্ষণের অভিযোগে আলোচিত ব্যক্তি গ্রেপ্তার, মৌখিক দাবিতে ধর্ষণ মামলা রেকর্ড সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মোঃ ইউনুচ (৩৯) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিম দাবিদ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন