কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের বিভিন্ন ব্লকে এ অভিযান চালানো হয়।
১৬ এপিবিএনের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার শেখ মো. জিয়াউল ইসলামের নেতৃত্বে এপিবিএনের একটি দল ক্যাম্পে অভিযান চালায়।
জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!
অভিযানের সময় কয়েকজন রোহিঙ্গাকে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলতে দেখে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিআইসি মো. রনি আলম নুর বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩ ধারায় তাঁদের প্রত্যেককে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে সাজা কার্যকরের জন্য তাঁদের টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ওসমান (২৭), জাহিদ (৩১), জামাল (২৯), ছৈয়দুল আমিন (২০) ও মোহাম্মদ আইয়ুব (২৮)। তাঁরা সবাই উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এ ঘটনায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের মামলা করা হয়েছে বলে জানিয়েছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া, পাঁচ রোহিঙ্গাকে কারাদণ্ড সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিব। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন