হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় দুই অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শনিবার, ১ আগস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। তবে দুই ঘ…

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। তবে দুই ঘটনাতেই চোরাকারবারীরা মাদক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ৩১ জুলাই রাত ৮টা ১০ মিনিটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া পুরাতন বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে।

এ সময় বিজিবি ফাঁকা গুলি ছুড়লে তারা একটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

অন্যদিকে, একই দিন রাত ১১টা ২০ মিনিটে পালংখালী বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ডেইলপাড়া চেকপোস্টের উত্তর পাশের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়।

এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ডেইলপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
দুই ঘটনাতেই বিজিবি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ধরতে চিরুনি অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় দুই অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় দুই অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় দুই অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শনিবার, ১ আগস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। তবে দুই ঘটনাতেই চোরাকারবারীরা মাদক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ৩১ জুলাই রাত ৮টা ১০ মিনিটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া পুরাতন বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি ফাঁকা গুলি ছুড়লে তারা একটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা। অন্যদিকে, একই দিন রাত ১১টা ২০ মিনিটে পালংখালী বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ডেইলপাড়া চেকপোস্টের উত্তর পাশের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ডেইলপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। দুই ঘটনাতেই বিজিবি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ধরতে চিরুনি অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×