হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মায়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

শহিদুল ইসলাম :

শহিদুল ইসলাম :

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. বদিউল আলম (৪৫)। তিনি উখিয়…

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. বদিউল আলম (৪৫)। তিনি উখিয়া উপজেলার বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা।

বর্তমানে তিনি কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে মায়ানমারের অভ্যন্তরের ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৭০০ মিটার ভেতরে। বিজিবির প্রাথমিক তথ্যানুযায়ী, মো. বদিউল আলম নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সেখানে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা একটি মাইনে বিস্ফোরণে তাঁর ডান পায়ে আঘাত লাগে। পরে তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

স্থানীয়দের সহায়তায় তাঁকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, “মাইন বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।” পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়েছি।” উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মায়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মায়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মায়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

প্রতিবেদক: শহিদুল ইসলাম : | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. বদিউল আলম (৪৫)। তিনি উখিয়া উপজেলার বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে মায়ানমারের অভ্যন্তরের ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৭০০ মিটার ভেতরে। বিজিবির প্রাথমিক তথ্যানুযায়ী, মো. বদিউল আলম নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা একটি মাইনে বিস্ফোরণে তাঁর ডান পায়ে আঘাত লাগে। পরে তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে আসেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, “মাইন বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।” পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়েছি।” উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×