হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি অভিযানে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেও…

কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এর মধ্যে একটি অভিযানে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেস্টার সময় এক বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার (৭ আগস্ট) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবির ভাষ্য, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার ক্যারেঙ্গাগোনা এলাকায় অবস্থান নেয়। পরে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন।

ধাওয়া করে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার মনিরগুনা গ্রামের মো. রাশেদ (২০) এবং উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আব্দুল্লাহ (২২)। তাঁদের কাছ থেকে তিনটি পোটলায় থাকা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে নাফ নদীসংলগ্ন কোনাপাড়া পোস্ট এলাকায় আরেকটি অভিযানে মো. বোরহান উদ্দিন (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়।

তাঁর কাছে থাকা একটি পোটলা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির দাবি, ওই অভিযানের সময় বোরহান উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁর মা।

এ সময় তিনি নৌকার বৈঠা দিয়ে এক বিজিবি সদস্যকে আঘাত করেন। পরে আশপাশের কয়েকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া ইয়াবা বিওপিতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন জানিয়েছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে একটি রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি অভিযানে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেস্টার সময় এক বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার (৭ আগস্ট) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবির ভাষ্য, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার ক্যারেঙ্গাগোনা এলাকায় অবস্থান নেয়। পরে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার মনিরগুনা গ্রামের মো. রাশেদ (২০) এবং উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আব্দুল্লাহ (২২)। তাঁদের কাছ থেকে তিনটি পোটলায় থাকা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে নাফ নদীসংলগ্ন কোনাপাড়া পোস্ট এলাকায় আরেকটি অভিযানে মো. বোরহান উদ্দিন (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়। তাঁর কাছে থাকা একটি পোটলা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির দাবি, ওই অভিযানের সময় বোরহান উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁর মা। এ সময় তিনি নৌকার বৈঠা দিয়ে এক বিজিবি সদস্যকে আঘাত করেন। পরে আশপাশের কয়েকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া ইয়াবা বিওপিতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন জানিয়েছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে একটি রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×