হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
📌 সংক্ষেপ: বিএনপি সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্…

বিএনপি সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক জানতে চান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সন্তুষ্ট কি না।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

“আমরা তো সবসময়ই বলব, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে।”

তবে সরকার নানাদিক দিয়ে সফল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের এখন মাত্র ছয় মাস পার হল। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করতে পেরেছি এবং আইনশৃঙ্খলা আপনারা অনেক প্রশংসনীয় উদ্যোগ দেখতে পেয়েছেন।

“আমরা আশা করি, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো আমরা শুরু করেছি, সেসব অনেক প্রশংসিত হয়েছে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুয়েকটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবেলা করেছি। যেমন মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারাবিশ্বেই সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশও তার বাইরে নয়।

“কিন্তু আমরা দীর্ঘ একমাস পর্যন্ত জ্বালানি তেলের ক্রয়ে মূল্য বৃদ্ধি করিনি।”

বোরো মৌসুম শেষ হওয়ার পরে ‘সহনীয়’ মাত্রায় দাম বৃদ্ধি করা হয়েছে বলে ভাষ্য স্বরাষ্ট্রমন্ত্রীর।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে সম্পর্কিত তথ্য কী?

উত্তর: বিএনপি সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Print Image
বিএনপি সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সন্তুষ্ট কি না। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। “আমরা তো সবসময়ই বলব, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে।” তবে সরকার নানাদিক দিয়ে সফল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের এখন মাত্র ছয় মাস পার হল। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করতে পেরেছি এবং আইনশৃঙ্খলা আপনারা অনেক প্রশংসনীয় উদ্যোগ দেখতে পেয়েছেন। “আমরা আশা করি, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো আমরা শুরু করেছি, সেসব অনেক প্রশংসিত হয়েছে।” সালাহউদ্দিন আহমদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুয়েকটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবেলা করেছি। যেমন মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারাবিশ্বেই সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশও তার বাইরে নয়। “কিন্তু আমরা দীর্ঘ একমাস পর্যন্ত জ্বালানি তেলের ক্রয়ে মূল্য বৃদ্ধি করিনি।” বোরো মৌসুম শেষ হওয়ার পরে ‘সহনীয়’ মাত্রায় দাম বৃদ্ধি করা হয়েছে বলে ভাষ্য স্বরাষ্ট্রমন্ত্রীর।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×