হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মামলা প্রত্যাহার না করলে বসতভিটা দখলের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের হাতে জিম্মি হয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসার পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুর রহমান ও তার পরিবার। মামলা প্রত্যাহার না করলে বসতভিটা দখল এবং ফের অপহরণের হুমকি …

কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের হাতে জিম্মি হয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসার পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুর রহমান ও তার পরিবার। মামলা প্রত্যাহার না করলে বসতভিটা দখল এবং ফের অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আব্দুর রহমান টেকনাফের উলুবনিয়া ডেইলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। পরিবারের অভিযোগ, কিছুদিন আগে আব্দুর রহমানকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

পরে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন আব্দুর রহমানের পরিবার।

তবে মামলা দায়েরের পর থেকেই নতুন করে চাপ ও হুমকির মুখে পড়েছে পরিবারটি। আব্দুর রহমানের বাবা আবুল কাশেমের অভিযোগ, একই এলাকার অভিযুক্ত সৈয়দ আলম মামলা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দিচ্ছেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

মামলা প্রত্যাহার না করলে তাদের বসতভিটা দখল করে নেওয়া এবং পরিবারের সদস্যদের আবারও অপহরণ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পরিবারের দাবি, অপহরণের ঘটনায় দায়ের করা মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত সৈয়দ আলমের বক্তব্য জানা সম্ভব হয়নি।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে মামলা প্রত্যাহার না করলে বসতভিটা দখলের হুমকির অভিযোগ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের হাতে জিম্মি হয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসার পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুর রহমান ও তার পরিবার।। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে মামলা প্রত্যাহার না করলে বসতভিটা দখলের হুমকির অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মামলা প্রত্যাহার না করলে বসতভিটা দখলের হুমকির অভিযোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের হাতে জিম্মি হয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসার পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুর রহমান ও তার পরিবার। মামলা প্রত্যাহার না করলে বসতভিটা দখল এবং ফের অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আব্দুর রহমান টেকনাফের উলুবনিয়া ডেইলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। পরিবারের অভিযোগ, কিছুদিন আগে আব্দুর রহমানকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। পরে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন আব্দুর রহমানের পরিবার। তবে মামলা দায়েরের পর থেকেই নতুন করে চাপ ও হুমকির মুখে পড়েছে পরিবারটি। আব্দুর রহমানের বাবা আবুল কাশেমের অভিযোগ, একই এলাকার অভিযুক্ত সৈয়দ আলম মামলা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দিচ্ছেন। মামলা প্রত্যাহার না করলে তাদের বসতভিটা দখল করে নেওয়া এবং পরিবারের সদস্যদের আবারও অপহরণ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিবারের দাবি, অপহরণের ঘটনায় দায়ের করা মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত সৈয়দ আলমের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×