হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, পাকিস্তানি তালেবানের দায় স্বীকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশাওয়ার পুলিশ লাইন্সের মসজিদের বিস্ফোরণের দায় স্বীকার করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান ( টিটিপি )। এই বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ১৪৭ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে কতৃপক্ষ।

সোমবার বিকেলে টুইটারে হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানি তালেবানের একজন কমান্ডার সারবাকাফ মোহমান্দ। তিনি দাবি করেছেন, আত্মঘাতী হামলাটি তার ভাইয়ের জন্য প্রতিশোধমূলক হামলার অংশ ছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোহমান্দ নিহত টিটিপি কমান্ডার উমর খালিদ খুরাসানির ভাই। গত আগস্টে আফগানিস্তানে টিটিপি কমান্ডার উমর খালিদ খুরাসানি নিহত হয়েছিল।

স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ডন এবং জিও টিভি জানিয়েছে, গত বছর শেহবাজ শরীফ সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করার পর পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলা চালায় টিটিপি। মূলত দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মীদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে তারা। নিরাপত্তা বাহিনী এবং তাদের স্থাপনাকে লক্ষ্য করে টিটিপি যে হামলা চালিয়ে আসছে তার মধ্যে পেশোয়ার মসজিদে হামলা সবচেয়ে বড়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এরআগে, স্থানীয় পুলিশ কর্মকর্তা সিকান্দার খানের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পেশাওয়ার পুলিশ লাইন্সের একটি মসজিদে যোহরের নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে প্রায় ৩০০ মানুষ নামাজের জন্য জড়ো হয়েছিলো। স্থানীয় সময় আনুমানিক ১.৪০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মসজিদ ভবনের ছাদ ও দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত যারা নামাজের সময় সামনের সারিতে দাঁড়িয়ে ছিল।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, আহত ব্যক্তিদের এখনও চিকিৎসা কেন্দ্রে আনা হচ্ছে এবং তাদের মধ্যে বেশিরভাগরেই অবস্থা আশঙ্কাজনক। নাগরিকদের রক্তদানের জন্য আবেদন করেছেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, পাকিস্তানি তালেবানের দায় স্বীকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, পাকিস্তানি তালেবানের দায় স্বীকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশাওয়ার পুলিশ লাইন্সের মসজিদের বিস্ফোরণের দায় স্বীকার করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান ( টিটিপি )। এই বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ১৪৭ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে কতৃপক্ষ। সোমবার বিকেলে টুইটারে হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানি তালেবানের একজন কমান্ডার সারবাকাফ মোহমান্দ। তিনি দাবি করেছেন, আত্মঘাতী হামলাটি তার ভাইয়ের জন্য প্রতিশোধমূলক হামলার অংশ ছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোহমান্দ নিহত টিটিপি কমান্ডার উমর খালিদ খুরাসানির ভাই। গত আগস্টে আফগানিস্তানে টিটিপি কমান্ডার উমর খালিদ খুরাসানি নিহত হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ডন এবং জিও টিভি জানিয়েছে, গত বছর শেহবাজ শরীফ সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করার পর পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলা চালায় টিটিপি। মূলত দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মীদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে তারা। নিরাপত্তা বাহিনী এবং তাদের স্থাপনাকে লক্ষ্য করে টিটিপি যে হামলা চালিয়ে আসছে তার মধ্যে পেশোয়ার মসজিদে হামলা সবচেয়ে বড়। এরআগে, স্থানীয় পুলিশ কর্মকর্তা সিকান্দার খানের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পেশাওয়ার পুলিশ লাইন্সের একটি মসজিদে যোহরের নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে প্রায় ৩০০ মানুষ নামাজের জন্য জড়ো হয়েছিলো। স্থানীয় সময় আনুমানিক ১.৪০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মসজিদ ভবনের ছাদ ও দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত যারা নামাজের সময় সামনের সারিতে দাঁড়িয়ে ছিল। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, আহত ব্যক্তিদের এখনও চিকিৎসা কেন্দ্রে আনা হচ্ছে এবং তাদের মধ্যে বেশিরভাগরেই অবস্থা আশঙ্কাজনক। নাগরিকদের রক্তদানের জন্য আবেদন করেছেন তিনি। সূত্র: বাংলাদেশ জার্নাল [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×