হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ডাকাতি-ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেপ্তার, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন…

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। গতকাল ২৮ আগস্ট দুপুরে কোনাখালী ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণে কোনাখালী এলাকা থেকে জিসানকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তার জিসান চকরিয়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট গভীর রাতে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় একটি বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পুরোনো দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, একটি গ্রিল কাটার রেঞ্জ, একটি দামা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে তথ্য পাওয়া গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, চকরিয়া এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে চকরিয়া থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় গ্রেপ্তার জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় ডাকাতি-ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেপ্তার, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ডাকাতি-ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেপ্তার, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ডাকাতি-ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেপ্তার, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। গতকাল ২৮ আগস্ট দুপুরে কোনাখালী ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণে কোনাখালী এলাকা থেকে জিসানকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানায়, গ্রেপ্তার জিসান চকরিয়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট গভীর রাতে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পুরোনো দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, একটি গ্রিল কাটার রেঞ্জ, একটি দামা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে তথ্য পাওয়া গেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, চকরিয়া এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে চকরিয়া থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় গ্রেপ্তার জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×