কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও মারামারির ঘটনায় দায়ের করা মামলায় আতিক উল্লাহ (৩২) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি উপজেলার মধ্য রাজাপালং এলাকার মৃত মাওলানা ফরিদ উদ্দিনের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য রাজাপালং এলাকায় জমি নিয়ে আলী আহমেদের পরিবারের সঙ্গে আতিক উল্লাহর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে।
এতে কয়েকজন আহত হন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আলী আহমেদের পক্ষ থেকে কক্সবাজারের আদালতে একটি ফৌজদারি মামলা করা হয়।
মামলার আসামি আতিক উল্লাহ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে কারাগারে পাঠানো হয়।স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
মামলাটির বিচারিক কার্যক্রম চলমান।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: জমি বিরোধের মামলায় উখিয়ার আতিক উল্লাহ কারাগারে সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও মারামারির ঘটনায় দায়ের করা মামলায় আতিক উল্লাহ (৩২) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন