কক্সবাজারের টেকনাফে মেইন বিচ এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা সশস্ত্র ডাকাত দলের সদস্য।
এ সময় একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি, পিস্তল সদৃশ একটি খেলনা অস্ত্র, চাইনিজ কুড়াল ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে বিজিবি জানিয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)–এর অধীন সীবিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত দুইটার দিকে টেকনাফ মেইন বিচ এলাকায় কৌশলগত অবস্থান নেন বিজিবির সদস্যরা। রাত সোয়া তিনটার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি ইজিবাইকে করে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শিশু পার্ক এলাকায় যেতে দেখা যায়।
বিজিবির সদস্যরা ইজিবাইকটিকে থামার সংকেত দিলে চালক ও যাত্রীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে একজনকে চাইনিজ কুড়ালসহ আটক করা হয়।
আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪
এরপর প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যান।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ইজিবাইকের তলদেশে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি একটি বক্স থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি ও পিস্তল সদৃশ একটি খেলনা অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি বাটন মুঠোফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের গোদারবিল এলাকার আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়ার নুরুল আবছার (২৬) ও গোদারবিলের রবিউল হাসান (২১)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেন। আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
পরে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য মালামালসহ তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ তিনজন আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে মেইন বিচ এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি,। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন