হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ইজিবাইকে ইয়াবা পাচারকালে ৪ হাজার ইয়াবাসহ তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকে ইয়াবা পাচারকালে রুজিনা আক্তার (২৩) নামের এক তরুণীকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বি…

কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকে ইয়াবা পাচারকালে রুজিনা আক্তার (২৩) নামের এক তরুণীকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ঘিঘাতলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত রুজিনা আক্তার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরমোনা গ্রামের আবদু রহমানের মেয়ে।

শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে উলুবুনিয়া থেকে পালংখালী বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ইজিবাইকে ইয়াবা পাচার হচ্ছে।

খবর পেয়ে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ঘিঘাতলী ব্রিজের কাছে চেকপোস্ট বসিয়ে ইজিবাইকটিতে তল্লাশি চালায়। এ সময় যাত্রী রুজিনা আক্তারের আচরণ সন্দেহজনক হলে মহিলা বিজিবি সদস্য দ্বারা তাকে তল্লাশি করা হয়।

পরে তার সাথে থাকা সাইড ব্যাগ থেকে নীল রঙের দুটি প্যাকেটে মোড়ানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুজিনা স্বীকার করেন, তিনি সীমান্ত এলাকা উলুবুনিয়া থেকে এই ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় জড়িত মূল মাদক সরবরাহকারী ও পাচারকারীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় ইজিবাইকে ইয়াবা পাচারকালে ৪ হাজার ইয়াবাসহ তরুণী আটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকে ইয়াবা পাচারকালে রুজিনা আক্তার (২৩) নামের এক তরুণীকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় ইজিবাইকে ইয়াবা পাচারকালে ৪ হাজার ইয়াবাসহ তরুণী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ইজিবাইকে ইয়াবা পাচারকালে ৪ হাজার ইয়াবাসহ তরুণী আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকে ইয়াবা পাচারকালে রুজিনা আক্তার (২৩) নামের এক তরুণীকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ঘিঘাতলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত রুজিনা আক্তার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরমোনা গ্রামের আবদু রহমানের মেয়ে। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে উলুবুনিয়া থেকে পালংখালী বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ইজিবাইকে ইয়াবা পাচার হচ্ছে। খবর পেয়ে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ঘিঘাতলী ব্রিজের কাছে চেকপোস্ট বসিয়ে ইজিবাইকটিতে তল্লাশি চালায়। এ সময় যাত্রী রুজিনা আক্তারের আচরণ সন্দেহজনক হলে মহিলা বিজিবি সদস্য দ্বারা তাকে তল্লাশি করা হয়। পরে তার সাথে থাকা সাইড ব্যাগ থেকে নীল রঙের দুটি প্যাকেটে মোড়ানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুজিনা স্বীকার করেন, তিনি সীমান্ত এলাকা উলুবুনিয়া থেকে এই ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় জড়িত মূল মাদক সরবরাহকারী ও পাচারকারীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×