হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারে ইউরিয়া সার পাচারকালে উখিয়া সীমান্তে রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে নাফ নদীর চ্যানেল ব্যবহার করে মিয়ানমারে সার পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সারসহ মো. নুরুল হক (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রো…

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে নাফ নদীর চ্যানেল ব্যবহার করে মিয়ানমারে সার পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সারসহ মো. নুরুল হক (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি টহল দল পূর্ব ফারির বিল এলাকার নারিকেল বাগান সংলগ্ন বেড়িবাঁধ থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত নুরুল হক উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা মো. সৈয়দের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি দল নারিকেল বাগান এলাকার বেড়িবাঁধে অবস্থান নেয়। দুপুরে নুরুল হক ইউরিয়া সারের বস্তা পানিতে ভাসিয়ে কৌশল অবলম্বন করে মিয়ানমারে পাচারের চেষ্টা চালান। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ১৫০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল, সারসহ বাংলাদেশি কোনো পণ্য যেন মিয়ানমারে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও সার পাচার রোধে বিজিবির এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মিয়ানমারে ইউরিয়া সার পাচারকালে উখিয়া সীমান্তে রোহিঙ্গা গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে নাফ নদীর চ্যানেল ব্যবহার করে মিয়ানমারে সার পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সারসহ মো. নুরুল হক (২৮) নামের এক রোহিঙ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারে ইউরিয়া সার পাচারকালে উখিয়া সীমান্তে রোহিঙ্গা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারে ইউরিয়া সার পাচারকালে উখিয়া সীমান্তে রোহিঙ্গা গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে নাফ নদীর চ্যানেল ব্যবহার করে মিয়ানমারে সার পাচারকালে ১৫০ কেজি ইউরিয়া সারসহ মো. নুরুল হক (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি টহল দল পূর্ব ফারির বিল এলাকার নারিকেল বাগান সংলগ্ন বেড়িবাঁধ থেকে তাকে আটক করে। গ্রেফতারকৃত নুরুল হক উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা মো. সৈয়দের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি দল নারিকেল বাগান এলাকার বেড়িবাঁধে অবস্থান নেয়। দুপুরে নুরুল হক ইউরিয়া সারের বস্তা পানিতে ভাসিয়ে কৌশল অবলম্বন করে মিয়ানমারে পাচারের চেষ্টা চালান। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ১৫০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল, সারসহ বাংলাদেশি কোনো পণ্য যেন মিয়ানমারে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও সার পাচার রোধে বিজিবির এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×