কক্সবাজার শহরে চেতনানাশক খাইয়ে বাসা থেকে স্বর্ণালংকার ও মুঠোফোন চুরির অভিযোগে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রাফি মনি (১৫) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী ঘোনারপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে পূর্ব নতুন বাহারছড়ার বাসিন্দা আফরিনা আল মাছিন (৩৮)কে দুধ ও পানির সঙ্গে চেতনানাশকজাতীয় পদার্থ খাওয়ানোর পর তাঁর বাসা থেকে স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন নিয়ে যান রাফি।
পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি আংটি, দুই জোড়া কানের দুল, একটি স্বর্ণের চেইন, একটি আইফোন ১৬ ও একটি অপো রেনো ৮টি মুঠোফোন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজার শহরে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার চুরি, গৃহকর্মী গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার শহরে চেতনানাশক খাইয়ে বাসা থেকে স্বর্ণালংকার ও মুঠোফোন চুরির অভিযোগে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন