বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারে নতুন দুটি টহল পরিচালনা ঘাঁটি (টিওবি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নবনির্মিত ‘আরচ্ছতলা টিলা’ ও ‘হাতুরানী টিলা’ টিওবি উদ্বোধন করেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে নজরদারি বাড়ানো, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আভিযানিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে সীমান্তসংলগ্ন এলাকায় টিওবি দুটি নির্মাণ করা হয়েছে।
আগে ওই এলাকার বিদ্যমান বিওপিগুলো সীমান্ত থেকে তুলনামূলক দূরে থাকায় টহল ও নজরদারি কার্যক্রমে কিছুটা চ্যালেঞ্জ ছিল।
সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে
উদ্বোধন অনুষ্ঠানে টিওবি দুটির দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন রিজিয়ন কমান্ডার।
অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, নতুন টিওবি দুটির মাধ্যমে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার হবে। পাশাপাশি চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে আভিযানিক সক্ষমতা বাড়বে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুইটি টহল পরিচালনা ঘাঁটি (টিওবি) উদ্বোধন সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারে নতুন দুটি টহল পরিচালনা ঘাঁটি (টিওবি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন