হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার টুইটারেও করা যাবে আর্থিক লেনদেন! নতুন ফিচার আনছেন মাস্ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন

১০ টাকার হোক বা হাজার টাকার, কেনাকাটার জন্য মানুষ এখন অনলাইনে লেনদেন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু কেনাকাটা কেন, যেকোনও বিল দেয়া থেকে শুরু করে টিকিট কাটা সবই হচ্ছে অনলাইনে। মানুষের মধ্যে অনলাইনে লেনদেনের উৎসাহ দেখে নতুন পরিকল্পনা করেছেন টুইটারের মালিক এলন মাস্ক। এই পরিকল্পনা অনুযায়ী টুইটারে এবার আর্থিক লেনদেনের সুবিধা যুক্ত হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।

সোমবার বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, টুইটার ইতিমধ্যেই তাদের পেমেন্ট অপশন চালু করার বিষয়ে কাজ করা শুরু করেছে। সোমবারই এই সংক্রান্ত লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

গত অক্টোবরে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণ করেনে এলন মাস্ক। তারপর থেকেই আর্থিক সংকট দেখা দিয়েছে টুইটারে। কমেছে বিজ্ঞাপন থেকে আয়ও। তাই ব্যবহারকারীদের কাছে টুইটারকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ফিচার নিয়ে কাজ শুরু করে টুইটার। সেই ফিচারের তালিকায় এবার যুক্ত হতে চলেছে পেমেন্ট অপশন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ

ফিনান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, টুইটারের প্রোডাক্ট ম্যানেজার এসথার ক্রফোর্ডের নেতৃত্বে একটি দল এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে।

মাস্ক টুইটার অধিগ্রহণের পরই ঘোষণা করেছিলেন, এবার থেকে এই মাইক্রো ব্লগিং সাইটটিতে যাতে সবকিছু সুবিধা পাওয়া যায় সেই দিকে জোর দেয়া হবে। সেইজন্য একটি মাস্টার প্ল্যান বানানো হয়েছে। মাস্টার প্ল্যানের আওতায় ছিল টুইটারে পেমেন্ট করার সুবিধাটিও।

এর আগে হোয়াটসঅ্যাপ এই ফিচারটি চালু করেছে। সেই পথে হেঁটেই এবার টুইটারও এই পরিষেবা চালু করতে চলেছে।

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

এবার টুইটারেও করা যাবে আর্থিক লেনদেন! নতুন ফিচার আনছেন মাস্ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার টুইটারেও করা যাবে আর্থিক লেনদেন! নতুন ফিচার আনছেন মাস্ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ১০ টাকার হোক বা হাজার টাকার, কেনাকাটার জন্য মানুষ এখন অনলাইনে লেনদেন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু কেনাকাটা কেন, যেকোনও বিল দেয়া থেকে শুরু করে টিকিট কাটা সবই হচ্ছে অনলাইনে। মানুষের মধ্যে অনলাইনে লেনদেনের উৎসাহ দেখে নতুন পরিকল্পনা করেছেন টুইটারের মালিক এলন মাস্ক। এই পরিকল্পনা অনুযায়ী টুইটারে এবার আর্থিক লেনদেনের সুবিধা যুক্ত হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সোমবার বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, টুইটার ইতিমধ্যেই তাদের পেমেন্ট অপশন চালু করার বিষয়ে কাজ করা শুরু করেছে। সোমবারই এই সংক্রান্ত লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। গত অক্টোবরে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণ করেনে এলন মাস্ক। তারপর থেকেই আর্থিক সংকট দেখা দিয়েছে টুইটারে। কমেছে বিজ্ঞাপন থেকে আয়ও। তাই ব্যবহারকারীদের কাছে টুইটারকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ফিচার নিয়ে কাজ শুরু করে টুইটার। সেই ফিচারের তালিকায় এবার যুক্ত হতে চলেছে পেমেন্ট অপশন। ফিনান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, টুইটারের প্রোডাক্ট ম্যানেজার এসথার ক্রফোর্ডের নেতৃত্বে একটি দল এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে। মাস্ক টুইটার অধিগ্রহণের পরই ঘোষণা করেছিলেন, এবার থেকে এই মাইক্রো ব্লগিং সাইটটিতে যাতে সবকিছু সুবিধা পাওয়া যায় সেই দিকে জোর দেয়া হবে। সেইজন্য একটি মাস্টার প্ল্যান বানানো হয়েছে। মাস্টার প্ল্যানের আওতায় ছিল টুইটারে পেমেন্ট করার সুবিধাটিও। এর আগে হোয়াটসঅ্যাপ এই ফিচারটি চালু করেছে। সেই পথে হেঁটেই এবার টুইটারও এই পরিষেবা চালু করতে চলেছে।  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×