হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেসিকে ছাড়া বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে লাউতারো-আলভারেজ জুটি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: বলিভিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তেরাবুয়েনস আইরেস, ২৯ সেপ্টেম্বর- ২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বলিভিয়ার বিপক্ষে ম্…


বলিভিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা

বুয়েনস আইরেস, ২৯ সেপ্টেম্বর- ২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। মেসি না থাকায় আর্জেন্টিনার আক্রমণ কীভাবে সাজানো হবে, সেটিই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

এই ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার সামনে তিনটি প্রীতি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো ও ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটি বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজন করা হবে।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি স্কালোনি। তবে সম্ভাব্য একাদশ নিয়ে এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছেন তিনি। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, তার একটি ধারণা দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের সামনে রক্ষণে থাকতে পারেন আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা। মাঝমাঠে থাকতে পারেন এক্সেকিয়েল পালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণভাগে ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

মেসি না থাকায় আর্জেন্টিনার আক্রমণভাগে লাউতারো ও আলভারেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। মেসি দলে থাকলে এই জুটি নিয়মিত একসঙ্গে শুরুর একাদশে সুযোগ পেত না। এবার মেসির অনুপস্থিতিতে সেই সমন্বয় পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনা কোচ।

বলিভিয়া ম্যাচের আগে সোমবার বিকেলে অনুশীলন করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নামে নামকরণ করা এজেইজা কমপ্লেক্সে অনুশীলন শুরু করেন খেলোয়াড়রা। অনুশীলন শুরুর আগে মাঠে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলেন স্কালোনি।

শুরুতে খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করা হয়। মূল দলের কয়েকজন খেলোয়াড় তুলনামূলক হালকা অনুশীলনে অংশ নেন। এই দলে ছিলেন এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও এক্সেকিয়েল পালাসিওস।

মেসি, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দির মতো খেলোয়াড়দের নিয়মিত হালকা ফুটবল খেলার যে রীতি রয়েছে, সেই আদলেই চলে এই পর্ব। আগের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা কিংবা পুনর্বাসনে থাকা খেলোয়াড়দের অবশ্য জিমে থাকতে হয়েছে। নিকোলাস তাগলিয়াফিকো ও থিয়াগো আলমাদা স্টেশনারি বাইকে সময় কাটান।

ক্লাব ফুটবলে সপ্তাহান্তে ম্যাচ খেলা দুই খেলোয়াড় তমাস পালাসিওস ও লিওনেল ফ্লোরেসও সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। পালাসিওস আগে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও এস্তুদিয়ান্তেসের হয়ে আন্তর্জাতিক সুপার কাপে খেলার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বোকা জুনিয়র্সের হয়ে রেসিং ক্লাবের বিপক্ষে কোপা আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে খেলেছিলেন ফ্লোরেস।

বলিভিয়া ম্যাচের আগে আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে কথা বলবেন স্কালোনি।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬

 


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মেসিকে ছাড়া বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে লাউতারো-আলভারেজ জুটি সম্পর্কিত তথ্য কী?

উত্তর: বলিভিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তেরাবুয়েনস আইরেস, ২৯ সেপ্টেম্বর- ২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো মা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

মেসিকে ছাড়া বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে লাউতারো-আলভারেজ জুটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেসিকে ছাড়া বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে লাউতারো-আলভারেজ জুটি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বলিভিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তেরাবুয়েনস আইরেস, ২৯ সেপ্টেম্বর- ২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। মেসি না থাকায় আর্জেন্টিনার আক্রমণ কীভাবে সাজানো হবে, সেটিই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।এই ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার সামনে তিনটি প্রীতি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো ও ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটি বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজন করা হবে।বলিভিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি স্কালোনি। তবে সম্ভাব্য একাদশ নিয়ে এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছেন তিনি। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে, তার একটি ধারণা দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের সামনে রক্ষণে থাকতে পারেন আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা। মাঝমাঠে থাকতে পারেন এক্সেকিয়েল পালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণভাগে ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।মেসি না থাকায় আর্জেন্টিনার আক্রমণভাগে লাউতারো ও আলভারেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। মেসি দলে থাকলে এই জুটি নিয়মিত একসঙ্গে শুরুর একাদশে সুযোগ পেত না। এবার মেসির অনুপস্থিতিতে সেই সমন্বয় পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনা কোচ।বলিভিয়া ম্যাচের আগে সোমবার বিকেলে অনুশীলন করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নামে নামকরণ করা এজেইজা কমপ্লেক্সে অনুশীলন শুরু করেন খেলোয়াড়রা। অনুশীলন শুরুর আগে মাঠে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলেন স্কালোনি।শুরুতে খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করা হয়। মূল দলের কয়েকজন খেলোয়াড় তুলনামূলক হালকা অনুশীলনে অংশ নেন। এই দলে ছিলেন এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও এক্সেকিয়েল পালাসিওস।মেসি, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দির মতো খেলোয়াড়দের নিয়মিত হালকা ফুটবল খেলার যে রীতি রয়েছে, সেই আদলেই চলে এই পর্ব। আগের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা কিংবা পুনর্বাসনে থাকা খেলোয়াড়দের অবশ্য জিমে থাকতে হয়েছে। নিকোলাস তাগলিয়াফিকো ও থিয়াগো আলমাদা স্টেশনারি বাইকে সময় কাটান।ক্লাব ফুটবলে সপ্তাহান্তে ম্যাচ খেলা দুই খেলোয়াড় তমাস পালাসিওস ও লিওনেল ফ্লোরেসও সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। পালাসিওস আগে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও এস্তুদিয়ান্তেসের হয়ে আন্তর্জাতিক সুপার কাপে খেলার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বোকা জুনিয়র্সের হয়ে রেসিং ক্লাবের বিপক্ষে কোপা আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে খেলেছিলেন ফ্লোরেস।বলিভিয়া ম্যাচের আগে আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে কথা বলবেন স্কালোনি।এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×