হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাতে কেটলি, সোনাঝুরিতে দোকানে ঢুকে চা বানালেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ০১ ফেব্রুয়ারি – জেলা সফরে বেরিয়ে দোকানে ঢুকে নিজের হাতে চা বানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পরে সেই চা নিরাপত্তাকর্মী, সাংবাদিক ও নিজের দলের মন্ত্রীদের পান করান তিনি।

বুধবার মালদা জেলা সফরের পর পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রশাসনিক সভা করেন মমতা। সভা শেষে সরকারডাকা গ্রাম ঘুরে দেখেন মমতা। কথা বলেন স্থানীয় লোকজনের সঙ্গে। এসময় একটি দোকানে চা পান করতে যান মমতা। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমসহ অন্যান্য নেতা ও মন্ত্রীরা।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

তরুণী দোকানি এত মানুষ ও মুখ্যমন্ত্রী দেখে ঘাবড়ে যান। বিষয়টি বুঝতে পেরে মমতা নিজেই দোকানির কাছ থেকে চা, চিনি, দুধ চেয়ে নেন। ‍চুলায় বসিয়ে দেন চা। পানি ফুটে ওঠার সময় দোকানির খোঁজ-খবর নেন মমতা।

তরুণী চা দোকানিকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, ‘তোমরা রেশন পাও? বাচ্চারা পড়াশোনা করতে যায়? তোমাদের ঘর কোথায়?’ মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের উত্তর দেন ওই তরুণী।

অন্যদিকে সবাই মিলে চা খাওয়ার পর মেটানো হয় বিল। একশ কাপ চায়ের টাকা দেওয়া হয় দোকানিকে। এরপর মুখ্যমন্ত্রী ওই দোকানিকে জিজ্ঞেস করেন, ‘তোমার ঘর দেখাও। দেখি কোথায় থাকো।’

তারপর নিজেই পর্দা সরিয়ে দোকানের পেছনে দেখেন কাঁচা বাড়িঘর। এসময় মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে রীতিমতো আনন্দে মেতে উঠেন এলাকার মানুষ। যাওয়ার সময় মমতা বলেন, ‘চিন্তা করো না। আমি তো আছি।‌’

সূত্র: সমকাল
আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৩





,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

হাতে কেটলি, সোনাঝুরিতে দোকানে ঢুকে চা বানালেন মুখ্যমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাতে কেটলি, সোনাঝুরিতে দোকানে ঢুকে চা বানালেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০১ ফেব্রুয়ারি – জেলা সফরে বেরিয়ে দোকানে ঢুকে নিজের হাতে চা বানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পরে সেই চা নিরাপত্তাকর্মী, সাংবাদিক ও নিজের দলের মন্ত্রীদের পান করান তিনি। বুধবার মালদা জেলা সফরের পর পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রশাসনিক সভা করেন মমতা। সভা শেষে সরকারডাকা গ্রাম ঘুরে দেখেন মমতা। কথা বলেন স্থানীয় লোকজনের সঙ্গে। এসময় একটি দোকানে চা পান করতে যান মমতা। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমসহ অন্যান্য নেতা ও মন্ত্রীরা। তরুণী দোকানি এত মানুষ ও মুখ্যমন্ত্রী দেখে ঘাবড়ে যান। বিষয়টি বুঝতে পেরে মমতা নিজেই দোকানির কাছ থেকে চা, চিনি, দুধ চেয়ে নেন। ‍চুলায় বসিয়ে দেন চা। পানি ফুটে ওঠার সময় দোকানির খোঁজ-খবর নেন মমতা। তরুণী চা দোকানিকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, ‘তোমরা রেশন পাও? বাচ্চারা পড়াশোনা করতে যায়? তোমাদের ঘর কোথায়?’ মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের উত্তর দেন ওই তরুণী। অন্যদিকে সবাই মিলে চা খাওয়ার পর মেটানো হয় বিল। একশ কাপ চায়ের টাকা দেওয়া হয় দোকানিকে। এরপর মুখ্যমন্ত্রী ওই দোকানিকে জিজ্ঞেস করেন, ‘তোমার ঘর দেখাও। দেখি কোথায় থাকো।’ তারপর নিজেই পর্দা সরিয়ে দোকানের পেছনে দেখেন কাঁচা বাড়িঘর। এসময় মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে রীতিমতো আনন্দে মেতে উঠেন এলাকার মানুষ। যাওয়ার সময় মমতা বলেন, ‘চিন্তা করো না। আমি তো আছি।‌’ সূত্র: সমকালআইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×