হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০১ ফেব্রুয়ারি – চলচ্চিত্র পরিচালক শফিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান।

তিনি জানান, শফিক হাসানের নামে লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। তাকে প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমা দুটির প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে সিনেমা দুটির স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন নির্মাতা শফিক হাসান। পরে বিষয়টি জানাজানি হলে টেলিভিশন রাইট কেনা চ্যানেল এটিএন বাংলা প্রতারণা মামলা করে শফিকের বিরুদ্ধে। ওই মামলায় পুলিশ তাকে আটক করে।

শাকিব খান, পরীমণিসহ অনেক তারকাই অভিনয় করেছেন শফিক হাসানের সিনেমায়। তার পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব। ছবিতে তার নায়িকা ছিলেন পরীমণি। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল।

এছাড়া ‘বাহাদুরি’ নামে সিনেমার পরিচালক তিনি। পরীমণিকে নিয়ে ‘দ্য অ্যাডভাইসার’, শাকিব খানকে নিয়ে ‘বিদ্রোহী নজরুল’ এবং নায়িকা অধরা খানকে নিয়ে ‘বাটপার-দ্য ফ্রড’সহ একাধিক সিনেমার ঘোষণা দিতেও দেখা যায় এই পরিচালককে।

তবে ২০১৩ সালের জুলাইয়ে ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে শফিক হাসানের।

আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ ফেব্রুয়ারি – চলচ্চিত্র পরিচালক শফিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান। তিনি জানান, শফিক হাসানের নামে লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে। তাকে প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমা দুটির প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে সিনেমা দুটির স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন নির্মাতা শফিক হাসান। পরে বিষয়টি জানাজানি হলে টেলিভিশন রাইট কেনা চ্যানেল এটিএন বাংলা প্রতারণা মামলা করে শফিকের বিরুদ্ধে। ওই মামলায় পুলিশ তাকে আটক করে। শাকিব খান, পরীমণিসহ অনেক তারকাই অভিনয় করেছেন শফিক হাসানের সিনেমায়। তার পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব। ছবিতে তার নায়িকা ছিলেন পরীমণি। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এছাড়া ‘বাহাদুরি’ নামে সিনেমার পরিচালক তিনি। পরীমণিকে নিয়ে ‘দ্য অ্যাডভাইসার’, শাকিব খানকে নিয়ে ‘বিদ্রোহী নজরুল’ এবং নায়িকা অধরা খানকে নিয়ে ‘বাটপার-দ্য ফ্রড’সহ একাধিক সিনেমার ঘোষণা দিতেও দেখা যায় এই পরিচালককে। তবে ২০১৩ সালের জুলাইয়ে ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে শফিক হাসানের। আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×