ঢাকা, ০২ সেপ্টেম্বর- চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস ও ডিম আগের দামেই বিক্রি হচ্ছে। তবে শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। সবচেয়ে কম দামে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে।
আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সাধারণ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা তুলনামূলক কম দামে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানভেদে কাঁচা মরিচের দাম ১২০ থেকে ১৪০ টাকা।
বাজার ঘুরে দেখা যায়, মুরগির বাজারেও দামে তেমন পরিবর্তন নেই। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে। প্রতি ডজন ১৫৫ টাকা এবং চারটি ডিম ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতারা জানান, বর্তমানে ফার্মের মুরগির ডিমের ডজন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
অবসরোত্তর বিধিনিষেধের অজুহাতে ৬০% অতিরিক্ত ভাতার দাবি বিটিআরসির: তোলপাড় প্রশাসনিক অঙ্গনে
মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা দরে কেনা যাচ্ছে। এ ছাড়া রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজার টাকার বেশি গুনতে হবে। তবে মাছের আকার এবং মাছ জীবিত না মৃত, তার ওপরও দাম নির্ভর করে। প্রতিটি বাজারে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দামের পার্থক্য থাকতে পারে।
এস এম/ ০২ অক্টোবর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রাজধানীর বাজারে মাছ-মাংস-ডিমের দাম অপরিবর্তিত, শিম ২০০ টাকা কেজি সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বাজারে মাছ-মাংস-ডিমের দামঢাকা, ০২ সেপ্টেম্বর- চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস ও ডিম আগের দামেই বিক্রি হচ্ছে। তবে শীতের আ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন