ঢাকা, ০৩ অক্টোবর-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘১৯৭৭ সালের শহীদ জিয়ার ফারাক্কা চুক্তির মতো এবারও ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে। এ বিষয়ে পানি বিশেষজ্ঞদের পাশাপাশি টেকনিক্যাল কমিটিও কাজ করছে।’
তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর ৩০ বছরের ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। এ কারণে এই সময়ে ফারাক্কা চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের দেশের নদীগুলো যাতে আবার নাব্যতা ফিরে পায়, সেজন্য প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ তাদের বাঁধ, স্লুইসগেট বা ব্যারেজ থেকে আমাদের প্রাপ্যতা অনুযায়ী পানি সরবরাহ করবে। এর মাধ্যমে দুই বন্ধুত্বপূর্ণ দেশের সম্পর্ক শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, দুই দেশের জনগণের মধ্যেও আরও জোরদার ও শক্তিশালী হবে।’
শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং নদী নিয়ে কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ সংশ্লিষ্টরা।
পরে প্রতিমন্ত্রী তেঁতুলিয়া উপজেলা সম্মেলন কক্ষে নোঙর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এস এম/ ০৩ অক্টোবর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী সম্পর্কিত তথ্য কী?
উত্তর: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদঢাকা, ০৩ অক্টোবর-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘১৯৭৭ সালের শহীদ জিয়ার ফার। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন