কক্সবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা ডিবির পরিদর্শক (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য একরামুল হুদাকে একটি নিয়মিত মামলায় কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।
অ্যাডভোকেট একরামুল হুদা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি।
আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা গেছে। #######
চকরিয়ায় খুনসহ ১১ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি একরামুল হুদা গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাত সাড়ে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন