হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’ শক্তিশালী করতে নতুন স্যাটেলাইট পাঠাল ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: ‘নাভিক’দিল্লি,৩১ অক্টোবর-ভারতের নিজস্ব দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’-কে আরও শক্তিশালী করতে মহাকাশে অত্যাধুনিক একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার অন্ধ্রপ্র…


‘নাভিক’

দিল্লি,৩১ অক্টোবর-ভারতের নিজস্ব দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’-কে আরও শক্তিশালী করতে মহাকাশে অত্যাধুনিক একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা জিএসএলভি রকেটের সাহায্যে এনভিএস-০৩ নামের এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।

ইসরোর বিজ্ঞানীরা আশা করছেন, ভারতের নিজস্ব দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’ (নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন)-কে শক্তিশালী করতে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থার ওপর নির্ভরতা কমবে বলে দাবি করা হচ্ছে।

স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণের পর শনিবার সকালে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘আমাদের মহাকাশ বিজ্ঞানীদের নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি দেশকে গর্বিত করে চলেছে। নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক সক্ষমতাসম্পন্ন এনভিএস-০৩ স্যাটেলাইট বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে আমাদের স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে। এর মাধ্যমে সাধারণ মানুষও উপকৃত হবেন।’’

আরও পড়ুন

উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের

বর্তমানে রাস্তাঘাটে দিকনির্ণয়, মানচিত্রে নির্দিষ্ট অবস্থান খোঁজা কিংবা সময় গণনার ক্ষেত্রে অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করতে হয়। এনভিএস-০৩ নামের এই কৃত্রিম উপগ্রহে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি (রুবিডিয়াম অ্যাটমিক ক্লক) রয়েছে। এর ফলে স্যাটেলাইটটি সরাসরি এল১, এল৫ এবং এস ব্যান্ডে সংকেত পাঠাতে পারবে। সাধারণ স্মার্টফোন বা স্মার্টওয়াচের চিপের সঙ্গে এল১ ব্যান্ড সরাসরি সামঞ্জস্যপূর্ণ। ফলে সাধারণ মানুষ মানচিত্রে আরও নিখুঁত অবস্থান জানতে পারবেন। পাশাপাশি এই স্যাটেলাইটের তথ্যের মাধ্যমে সময় গণনাও আরও নির্ভুল হবে।

যুক্তরাষ্ট্রের জিপিএসের ওপর নির্ভরতা কমাতে ভারত সম্পূর্ণ নিজস্ব ভূ-ভিত্তিক সময় গণনাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এ লক্ষ্যে দেশটির পাঁচটি শহরের রিজিওনাল রেফারেন্স স্ট্যান্ডার্ড ল্যাবরেটরিজে জাতীয় সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেকেন্ডারি টাইম-স্কেল তৈরি করা হয়েছে। শহরগুলো হলো—গুয়াহাটি, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, আহমদাবাদ ও ফরিদাবাদ। ইসরোর নতুন স্যাটেলাইট এই ব্যবস্থাকে আরও উন্নত ও নির্ভুল করে তুলবে।

এনভিএস-০৩ স্যাটেলাইটটির ওজন প্রায় ২ হাজার ২৫০ কিলোগ্রাম। এটি ইসরোর পরবর্তী প্রজন্মের দিকনির্ণয়কারী স্যাটেলাইট সিরিজের তৃতীয় উৎক্ষেপণ। এ ছাড়া, এই উৎক্ষেপণের মধ্য দিয়ে জিএসএলভি রকেটের সাহায্যে ভারত ২০ বার সফলভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠাল।

এস এম/ ৩১ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’ শক্তিশালী করতে নতুন স্যাটেলাইট পাঠাল ভারত সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ‘নাভিক’দিল্লি,৩১ অক্টোবর-ভারতের নিজস্ব দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’-কে আরও শক্তিশালী করতে মহাকাশে অত্যাধুনিক একটি কৃত্রিম উপগ্রহ প। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’ শক্তিশালী করতে নতুন স্যাটেলাইট পাঠাল ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’ শক্তিশালী করতে নতুন স্যাটেলাইট পাঠাল ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ‘নাভিক’দিল্লি,৩১ অক্টোবর-ভারতের নিজস্ব দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’-কে আরও শক্তিশালী করতে মহাকাশে অত্যাধুনিক একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা জিএসএলভি রকেটের সাহায্যে এনভিএস-০৩ নামের এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।ইসরোর বিজ্ঞানীরা আশা করছেন, ভারতের নিজস্ব দিকনির্ণয়কারী ব্যবস্থা ‘নাভিক’ (নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন)-কে শক্তিশালী করতে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থার ওপর নির্ভরতা কমবে বলে দাবি করা হচ্ছে।স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণের পর শনিবার সকালে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘আমাদের মহাকাশ বিজ্ঞানীদের নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি দেশকে গর্বিত করে চলেছে। নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক সক্ষমতাসম্পন্ন এনভিএস-০৩ স্যাটেলাইট বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে আমাদের স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে। এর মাধ্যমে সাধারণ মানুষও উপকৃত হবেন।’’বর্তমানে রাস্তাঘাটে দিকনির্ণয়, মানচিত্রে নির্দিষ্ট অবস্থান খোঁজা কিংবা সময় গণনার ক্ষেত্রে অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করতে হয়। এনভিএস-০৩ নামের এই কৃত্রিম উপগ্রহে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি (রুবিডিয়াম অ্যাটমিক ক্লক) রয়েছে। এর ফলে স্যাটেলাইটটি সরাসরি এল১, এল৫ এবং এস ব্যান্ডে সংকেত পাঠাতে পারবে। সাধারণ স্মার্টফোন বা স্মার্টওয়াচের চিপের সঙ্গে এল১ ব্যান্ড সরাসরি সামঞ্জস্যপূর্ণ। ফলে সাধারণ মানুষ মানচিত্রে আরও নিখুঁত অবস্থান জানতে পারবেন। পাশাপাশি এই স্যাটেলাইটের তথ্যের মাধ্যমে সময় গণনাও আরও নির্ভুল হবে।যুক্তরাষ্ট্রের জিপিএসের ওপর নির্ভরতা কমাতে ভারত সম্পূর্ণ নিজস্ব ভূ-ভিত্তিক সময় গণনাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এ লক্ষ্যে দেশটির পাঁচটি শহরের রিজিওনাল রেফারেন্স স্ট্যান্ডার্ড ল্যাবরেটরিজে জাতীয় সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেকেন্ডারি টাইম-স্কেল তৈরি করা হয়েছে। শহরগুলো হলো—গুয়াহাটি, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, আহমদাবাদ ও ফরিদাবাদ। ইসরোর নতুন স্যাটেলাইট এই ব্যবস্থাকে আরও উন্নত ও নির্ভুল করে তুলবে।এনভিএস-০৩ স্যাটেলাইটটির ওজন প্রায় ২ হাজার ২৫০ কিলোগ্রাম। এটি ইসরোর পরবর্তী প্রজন্মের দিকনির্ণয়কারী স্যাটেলাইট সিরিজের তৃতীয় উৎক্ষেপণ। এ ছাড়া, এই উৎক্ষেপণের মধ্য দিয়ে জিএসএলভি রকেটের সাহায্যে ভারত ২০ বার সফলভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠাল।এস এম/ ৩১ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×