কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে চারটি বুলেটপ্রুফ ভেস্ট, একটি চাইনিজ কুড়ালসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়াপাড়া এলাকায় এ অভিযান চালায় এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়াপাড়া এলাকায় ফরিদ আলমের বসতবাড়ির সামনের পাহাড়ের পাদদেশে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় চারটি বুলেটপ্রুফ ব্যালিস্টিক আরমার, একটি চাইনিজ কুড়াল, একটি বোল্ট কাটার ও একটি লোহার তৈরি রেত উদ্ধার করা হয়।
অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
উদ্ধার করা সরঞ্জামগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
- উখিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
- রামুর গোয়ালিয়ায় ৩০ লক্ষ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় পাহাড়ের পাদদেশে ৪টি বুলেটপ্রুফ ভেস্টসহ সরঞ্জাম উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে চারটি বুলেটপ্রুফ ভেস্ট, একটি চাইনিজ কুড়ালসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে নির। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন