হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আরেক মামলায় জামিন পেলেন রিজভী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন দিয়েছেন আদালত। এ নিয়ে গ্রেফতারি পরোয়ানা থাকা ৪৪ মামলার ৭টিতে জামিন পেলেন রিজভী।

মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ফাতেমা ফেরদৌস তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। তবে একই দিনে বাড্ডা থানার অপর একটি মামলায় তার জামিন নামঞ্জুর করেন একই আদালত।

রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মোট ৪৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তার মধ্যে তিনি সাতটিতে জামিন পেলেন। আরও ২৮টি মামলায় তার পক্ষে জামিনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। বাকি মামলাগুলোতে শ্যোন অ্যারেস্ট না দেখানো হলে খুব দ্রুতই তিনি মুক্তি পাবেন বলে আশা করছি।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় রিজভীর জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়না করেন। এ মামলাটি অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর পুলিশের অভিযান চলাকালে রুহুল কবির রিজভীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাগারে আছেন রিজভী।

সূত্র: বিডি-প্রতিদিন

,

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আরেক মামলায় জামিন পেলেন রিজভী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আরেক মামলায় জামিন পেলেন রিজভী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রাজধানীর মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন দিয়েছেন আদালত। এ নিয়ে গ্রেফতারি পরোয়ানা থাকা ৪৪ মামলার ৭টিতে জামিন পেলেন রিজভী। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ফাতেমা ফেরদৌস তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। তবে একই দিনে বাড্ডা থানার অপর একটি মামলায় তার জামিন নামঞ্জুর করেন একই আদালত। রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মোট ৪৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তার মধ্যে তিনি সাতটিতে জামিন পেলেন। আরও ২৮টি মামলায় তার পক্ষে জামিনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। বাকি মামলাগুলোতে শ্যোন অ্যারেস্ট না দেখানো হলে খুব দ্রুতই তিনি মুক্তি পাবেন বলে আশা করছি। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় রিজভীর জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়না করেন। এ মামলাটি অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর পুলিশের অভিযান চলাকালে রুহুল কবির রিজভীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাগারে আছেন রিজভী। সূত্র: বিডি-প্রতিদিন [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×