হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় এআরও সক্রিয় সদস্যসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) সক্রিয় সদস্য সন্দেহে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই দিন কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে …

কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) সক্রিয় সদস্য সন্দেহে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই দিন কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে সন্দেহজনক চলাফেরার অভিযোগে আরও এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের শফিউল্লাহকাটা এলাকা থেকে নূর মোহাম্মদ (৪২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই আশ্রয়শিবিরের ডি/০৭ ব্লকের বাসিন্দা।

৮ এপিবিএন সূত্রে জানা যায়,গত ৭ নভেম্বর নারীঘটিত অভিযোগকে কেন্দ্র করে নূর মোহাম্মদকে অপহরণ করে জামতলী আশ্রয়শিবিরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় পুলিশ পরিদর্শক তফসীর উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ নিজেকে এআরওর সক্রিয় সদস্য এবং আগে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ৮ এপিবিএন। তাঁর বিরুদ্ধে ক্যাম্প এলাকায় একাধিক নারীঘটিত অভিযোগ রয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন

টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়াগামী ৯ জন উদ্ধার

পুলিশের তথ্য অনুযায়ী, নূর মোহাম্মদের বিরুদ্ধে উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। ২০২২ সালের ২১ মার্চ ও ২৫ সেপ্টেম্বর করা ওই মামলা দুটি বর্তমানে আদালতে বিচারাধীন।

অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার কারণে সামসুল আলম ওরফে সামসুকে গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়ার ১ নম্বর পূর্ব রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই ব্লকের বাসিন্দা। পরে পরিচয় ও এফসিএন নম্বর যাচাই করে বিকেল ৩টা ১০ মিনিটে তাঁকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ১৪ এপিবিএনের লম্বাশিয়া ক্যাম্পের ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

৮ এপিবিএন এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন নূর মোহাম্মদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় এআরও সক্রিয় সদস্যসহ গ্রেপ্তার ২ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) সক্রিয় সদস্য সন্দেহে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় এআরও সক্রিয় সদস্যসহ গ্রেপ্তার ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় এআরও সক্রিয় সদস্যসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) সক্রিয় সদস্য সন্দেহে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই দিন কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে সন্দেহজনক চলাফেরার অভিযোগে আরও এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের শফিউল্লাহকাটা এলাকা থেকে নূর মোহাম্মদ (৪২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই আশ্রয়শিবিরের ডি/০৭ ব্লকের বাসিন্দা। ৮ এপিবিএন সূত্রে জানা যায়,গত ৭ নভেম্বর নারীঘটিত অভিযোগকে কেন্দ্র করে নূর মোহাম্মদকে অপহরণ করে জামতলী আশ্রয়শিবিরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় পুলিশ পরিদর্শক তফসীর উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ নিজেকে এআরওর সক্রিয় সদস্য এবং আগে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ৮ এপিবিএন। তাঁর বিরুদ্ধে ক্যাম্প এলাকায় একাধিক নারীঘটিত অভিযোগ রয়েছে বলেও জানানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, নূর মোহাম্মদের বিরুদ্ধে উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। ২০২২ সালের ২১ মার্চ ও ২৫ সেপ্টেম্বর করা ওই মামলা দুটি বর্তমানে আদালতে বিচারাধীন। অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার কারণে সামসুল আলম ওরফে সামসুকে গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়ার ১ নম্বর পূর্ব রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই ব্লকের বাসিন্দা। পরে পরিচয় ও এফসিএন নম্বর যাচাই করে বিকেল ৩টা ১০ মিনিটে তাঁকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ১৪ এপিবিএনের লম্বাশিয়া ক্যাম্পের ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়। ৮ এপিবিএন এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন নূর মোহাম্মদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×