হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধ্বংসস্তূপে ছোট্ট ভাইকে আগলে রাখল ৭ বছরের বোন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে দুই ভাই–বোন। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো কিছুর আঘাত না লাগে, তা নিশ্চিত করতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে সাত বছরের বোন।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের এমন একটি হৃদয়স্পর্শী ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে। মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করেছেন। তিনি বলেন, ১৭ ঘণ্টা পর ওই ২ ভাই–বোন ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

টুইটার পোস্টে সাফা লেখেন, ‘সাত বছর বয়সী মেয়েটি তার ভাইকে সুরক্ষিত রাখার জন্য তার মাথায় হাত দিয়ে আগলে রেখেছিল। তারা ১৭ ঘণ্টা সেখানে আটকে ছিল। আমি দেখলাম, ছবিটা কেউ শেয়ার করছে না। ও যদি মারা যেত তাহলে হয়তো সবাই তা শেয়ার করত। ইতিবাচক জিনিস শেয়ার করুন।’

ছবিটি ইন্টারনেট ব্যবহারকারীদের আপ্লুত করেছে। কষ্টকর পরিস্থিতির মধ্যেও সহানুভূতিশীল আচরণের কারণে মেয়েটি প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অলৌকিক ঘটনা। কী দারুণ বড় বোন। এ ধরনের চাপপূর্ণ পরিস্থিতিতেও কতটা ভালোবাসার বন্ধনে আগলে রেখেছে। যারা এখনো আটকে আছে তারাও উদ্ধার হবে বলে আশা করছি। যেসব উদ্ধারকারী নিরলস কাজ করে যাচ্ছেন তাঁদের প্রতি শ্রদ্ধা।’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘তার জন্য আশীর্বাদ। শিশুদের ভালোবাসা ও সহনশীলতা আমাকে কাঁদায়।’

অপর এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ও এক খুদে বীর।’

সূত্র: প্রথম আলো
এম ইউ/০৯ ফেব্রুয়ারি ২০২৩

 

,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ধ্বংসস্তূপে ছোট্ট ভাইকে আগলে রাখল ৭ বছরের বোন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধ্বংসস্তূপে ছোট্ট ভাইকে আগলে রাখল ৭ বছরের বোন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে দুই ভাই–বোন। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো কিছুর আঘাত না লাগে, তা নিশ্চিত করতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে সাত বছরের বোন। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের এমন একটি হৃদয়স্পর্শী ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে। মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করেছেন। তিনি বলেন, ১৭ ঘণ্টা পর ওই ২ ভাই–বোন ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। টুইটার পোস্টে সাফা লেখেন, ‘সাত বছর বয়সী মেয়েটি তার ভাইকে সুরক্ষিত রাখার জন্য তার মাথায় হাত দিয়ে আগলে রেখেছিল। তারা ১৭ ঘণ্টা সেখানে আটকে ছিল। আমি দেখলাম, ছবিটা কেউ শেয়ার করছে না। ও যদি মারা যেত তাহলে হয়তো সবাই তা শেয়ার করত। ইতিবাচক জিনিস শেয়ার করুন।’ ছবিটি ইন্টারনেট ব্যবহারকারীদের আপ্লুত করেছে। কষ্টকর পরিস্থিতির মধ্যেও সহানুভূতিশীল আচরণের কারণে মেয়েটি প্রশংসিত হচ্ছে। এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অলৌকিক ঘটনা। কী দারুণ বড় বোন। এ ধরনের চাপপূর্ণ পরিস্থিতিতেও কতটা ভালোবাসার বন্ধনে আগলে রেখেছে। যারা এখনো আটকে আছে তারাও উদ্ধার হবে বলে আশা করছি। যেসব উদ্ধারকারী নিরলস কাজ করে যাচ্ছেন তাঁদের প্রতি শ্রদ্ধা।’ আরেক ব্যবহারকারী লেখেন, ‘তার জন্য আশীর্বাদ। শিশুদের ভালোবাসা ও সহনশীলতা আমাকে কাঁদায়।’ অপর এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ও এক খুদে বীর।’ সূত্র: প্রথম আলো এম ইউ/০৯ ফেব্রুয়ারি ২০২৩   [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×