হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করল সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ফ্রান্সের সুপারমার্কেটপ্যারিস,১০ নভেম্বর-ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা চালিয়ে রেফ্রিজারেটর ও ফ্রিজিং সিস্টেম অচল করে দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছে ফরাসি সরকার। দূর থেকে এসব যন্ত্রে…


ফ্রান্সের সুপারমার্কেট

প্যারিস,১০ নভেম্বর-ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা চালিয়ে রেফ্রিজারেটর ও ফ্রিজিং সিস্টেম অচল করে দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছে ফরাসি সরকার। দূর থেকে এসব যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ফলে কোটি কোটি ইউরো মূল্যের খাবার নষ্ট হয়েছে। এমনকি কিছু যন্ত্রপাতিতে আগুনও ধরেছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলা চালিয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে জ্যঁ-নোয়েল বারো বলেন, হামলার মাত্রা ও ভয়াবহতার দিক থেকে এটি নজিরবিহীন। এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করবে ফ্রান্স বলেও জানান তিনি।

আরও পড়ুন

জরিপে যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিকের চোখে বিশ্বশান্তির জন্য হুমকি ইসরায়েল

গত মাসে ফ্রান্সের সুপারমার্কেট চেইন ইন্টারমার্শের প্রায় ১৫০টি স্টোরে সাইবার হামলা চালানো হয়। স্টোরগুলোর মূল প্রতিষ্ঠান লেস মুস্কেটিয়ার্স জানিয়েছে, হ্যাকাররা স্টোরের রেফ্রিজারেশন ইউনিট নিয়ন্ত্রণকারী ডিজিটাল সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছিল। এর ফলে কিছু রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা রাতভর প্রায় ছয় ঘণ্টা ধরে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এতে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়। স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্টোরগুলোকে বাধ্য হয়ে অনেক পণ্য ফেলে দিতে হয়। ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কোটিলার্ড জানিয়েছেন, এই নজিরবিহীন হামলায় এক দিনেই কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে।

গত অক্টোবরের ঘটনার পর গত সপ্তাহেও ইউরোপের সাতটি দেশের সুপারমার্কেটে রেফ্রিজারেশন সিস্টেমে সাইবার হামলা চালানো হয়। বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের সুপারমার্কেটগুলো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। হ্যাকাররা রেফ্রিজারেশন ইউনিটগুলোকে ‘ডিফ্রস্ট’ মোডে চালু করে দেওয়ায় তাপমাত্রা বেড়ে যায়। এতে পচনশীল খাবার নষ্ট হওয়ায় সেগুলো ফেলে দিতে হয়।

বেলজিয়াম ও লুক্সেমবার্গের প্রায় ৪০টি দেলহাইজ সুপারমার্কেটসহ অন্যান্য দেশের কয়েকটি স্টোরও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলজিয়ামের রেফ্রিজারেশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাবকোবেলের প্রধান নির্বাহী স্টেফান মোয়েলানস সোমবার সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত রেফ্রিজারেশন ইউনিটগুলোকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করতে তাদের কোম্পানিকে সারা রাত কাজ করতে হয়েছে।

এস এম/ ১০ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করল সরকার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ফ্রান্সের সুপারমার্কেটপ্যারিস,১০ নভেম্বর-ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা চালিয়ে রেফ্রিজারেটর ও ফ্রিজিং সিস্টেম অচল করে দেও। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করল সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করল সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ফ্রান্সের সুপারমার্কেটপ্যারিস,১০ নভেম্বর-ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা চালিয়ে রেফ্রিজারেটর ও ফ্রিজিং সিস্টেম অচল করে দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছে ফরাসি সরকার। দূর থেকে এসব যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ফলে কোটি কোটি ইউরো মূল্যের খাবার নষ্ট হয়েছে। এমনকি কিছু যন্ত্রপাতিতে আগুনও ধরেছে।ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলা চালিয়েছে।সোমবার এক সংবাদ সম্মেলনে জ্যঁ-নোয়েল বারো বলেন, হামলার মাত্রা ও ভয়াবহতার দিক থেকে এটি নজিরবিহীন। এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করবে ফ্রান্স বলেও জানান তিনি।গত মাসে ফ্রান্সের সুপারমার্কেট চেইন ইন্টারমার্শের প্রায় ১৫০টি স্টোরে সাইবার হামলা চালানো হয়। স্টোরগুলোর মূল প্রতিষ্ঠান লেস মুস্কেটিয়ার্স জানিয়েছে, হ্যাকাররা স্টোরের রেফ্রিজারেশন ইউনিট নিয়ন্ত্রণকারী ডিজিটাল সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছিল। এর ফলে কিছু রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা রাতভর প্রায় ছয় ঘণ্টা ধরে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এতে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়। স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্টোরগুলোকে বাধ্য হয়ে অনেক পণ্য ফেলে দিতে হয়। ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কোটিলার্ড জানিয়েছেন, এই নজিরবিহীন হামলায় এক দিনেই কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে।গত অক্টোবরের ঘটনার পর গত সপ্তাহেও ইউরোপের সাতটি দেশের সুপারমার্কেটে রেফ্রিজারেশন সিস্টেমে সাইবার হামলা চালানো হয়। বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের সুপারমার্কেটগুলো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। হ্যাকাররা রেফ্রিজারেশন ইউনিটগুলোকে ‘ডিফ্রস্ট’ মোডে চালু করে দেওয়ায় তাপমাত্রা বেড়ে যায়। এতে পচনশীল খাবার নষ্ট হওয়ায় সেগুলো ফেলে দিতে হয়।বেলজিয়াম ও লুক্সেমবার্গের প্রায় ৪০টি দেলহাইজ সুপারমার্কেটসহ অন্যান্য দেশের কয়েকটি স্টোরও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলজিয়ামের রেফ্রিজারেশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাবকোবেলের প্রধান নির্বাহী স্টেফান মোয়েলানস সোমবার সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত রেফ্রিজারেশন ইউনিটগুলোকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করতে তাদের কোম্পানিকে সারা রাত কাজ করতে হয়েছে।এস এম/ ১০ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×