হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরে উদ্যোগ নিচ্ছে পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীইসলামাবাদ,১২ নভেম্বর-সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। সৌ…


পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী

ইসলামাবাদ,১২ নভেম্বর-সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

সৌদি আরবের বিমানবন্দর, বিভিন্ন শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এসব হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন পাকিস্তানের এই সামরিক কর্মকর্তা। তাঁর মতে, এ ধরনের ঘটনা শুধু সৌদি আরবের জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি।

আহমেদ শরিফ চৌধুরী বলেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

তবে উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংযম ও কূটনৈতিক উদ্যোগের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর মতে, সংঘাত আরও ছড়িয়ে পড়লে তা কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। তাই সংশ্লিষ্ট দেশগুলোর উচিত উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া এবং আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান খোঁজা।

পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, দেশটির সেনাসদস্যরা আগে থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার উপায় খুঁজে বের করাই ছিল ওই বৈঠকের মূল উদ্দেশ্য।

মক্কা জোট ও প্রতিরক্ষা চুক্তি

পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আহমেদ শরিফ চৌধুরী বলেন, গত বছর দুই দেশের মধ্যে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়। এর মাধ্যমে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি কাঠামো তৈরি হয়েছে।

তিনি জানান, পাকিস্তান-সৌদি আরবের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট—উভয়ের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা এসব উদ্যোগের লক্ষ্য নয়।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আরও বলেন, ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে আগ্রহী।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সৌদি আরবে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরে উদ্যোগ নিচ্ছে পাকিস্তান সম্পর্কিত তথ্য কী?

উত্তর: পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীইসলামাবাদ,১২ নভেম্বর-সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে য। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

সৌদি আরবে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরে উদ্যোগ নিচ্ছে পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরে উদ্যোগ নিচ্ছে পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীইসলামাবাদ,১২ নভেম্বর-সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।সৌদি আরবের বিমানবন্দর, বিভিন্ন শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এসব হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন পাকিস্তানের এই সামরিক কর্মকর্তা। তাঁর মতে, এ ধরনের ঘটনা শুধু সৌদি আরবের জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি।আহমেদ শরিফ চৌধুরী বলেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।তবে উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংযম ও কূটনৈতিক উদ্যোগের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর মতে, সংঘাত আরও ছড়িয়ে পড়লে তা কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। তাই সংশ্লিষ্ট দেশগুলোর উচিত উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া এবং আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান খোঁজা।পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, দেশটির সেনাসদস্যরা আগে থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার উপায় খুঁজে বের করাই ছিল ওই বৈঠকের মূল উদ্দেশ্য।মক্কা জোট ও প্রতিরক্ষা চুক্তিপাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আহমেদ শরিফ চৌধুরী বলেন, গত বছর দুই দেশের মধ্যে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়। এর মাধ্যমে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি কাঠামো তৈরি হয়েছে।তিনি জানান, পাকিস্তান-সৌদি আরবের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট—উভয়ের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা এসব উদ্যোগের লক্ষ্য নয়।পাকিস্তানের সামরিক মুখপাত্র আরও বলেন, ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে আগ্রহী।এস এম/ ১২ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×