কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শাহজাহানের নাম ঘোষণা করা হয়েছে। এক দায়িত্বশীল বৈঠকে কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম ও উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল।
দলীয় সূত্রে জানা গেছে, মুহাম্মদ শাহজাহান বর্তমানে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও জেলা পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কক্সবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন।
প্রার্থিতা ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শাহজাহান বলেন, পালংখালী ইউনিয়নকে শান্তি, সম্প্রীতি ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
১৮ দিন ধরে জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে বাপেক্সের বিশেষজ্ঞ দল
তিনি আরও বলেন, দলীয় প্রভাব ও বৈষম্য ছাড়াই সব শ্রেণি-পেশার মানুষের জন্য ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করতে চান। পাশাপাশি রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, কৃষি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে পালংখালীতে সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
যুবসমাজকে, সন্ত্রাস, মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
মুহাম্মদ শাহজাহান বলেন, “আমি ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চাই। পালংখালীর প্রতিটি মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, উন্নত ও মানবিক ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: পালংখালীতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মু. শাহজাহান সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা মুহাম্মদ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন