হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি ও রদবদল: নতুন দায়িত্বে যারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: ঢাকা, ১৬ নভেম্বর – সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ ও বদ…


ঢাকা, ১৬ নভেম্বর – সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ ও বদলি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল করা হয়।

পদোন্নতি ও ডিভিশন পরিবর্তন

আরও পড়ুন

এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা: কুষ্টিয়ায় চাঞ্চল্য

মেজর জেনারেল তৌহিদুল আহমেদ: ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। পরবর্তীতে তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে।

মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমান: বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

মেজর জেনারেল মো. হাফিজুর রহমান: ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান: ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে নতুন করে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

মেজর জেনারেল সাজেদুর রহমান: ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ: মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে প্রেষণে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নতুন মেজর জেনারেল পদোন্নতি ও দায়িত্ব

মেজর জেনারেল আবদুল বাতেন ইমানি: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

মেজর জেনারেল মোজাম্মেল হোসেন: ডিজিএফআইয়ের তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

মেজর জেনারেল রাজু আহমেদ: ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।

প্রেষণে অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়োগ ও বদলি

মেজর মোহাম্মদ কামরুল হাসান: প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে নিয়োগ দিতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীম: প্রেষণে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে নিয়োগ পেতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছে। এই দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীন: বিইউপির ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই পদে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজ: স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজকে এনটিএমসির প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে এই দায়িত্বে থাকা স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এনএন/ ১৬ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি ও রদবদল: নতুন দায়িত্বে যারা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ঢাকা, ১৬ নভেম্বর – সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি ও রদবদল: নতুন দায়িত্বে যারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি ও রদবদল: নতুন দায়িত্বে যারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ নভেম্বর – সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ ও বদলি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল করা হয়।পদোন্নতি ও ডিভিশন পরিবর্তনমেজর জেনারেল তৌহিদুল আহমেদ: ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। পরবর্তীতে তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে।মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমান: বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।মেজর জেনারেল মো. হাফিজুর রহমান: ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান: ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে নতুন করে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।মেজর জেনারেল সাজেদুর রহমান: ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ: মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে প্রেষণে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।নতুন মেজর জেনারেল পদোন্নতি ও দায়িত্বমেজর জেনারেল আবদুল বাতেন ইমানি: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।মেজর জেনারেল মোজাম্মেল হোসেন: ডিজিএফআইয়ের তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।মেজর জেনারেল রাজু আহমেদ: ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।প্রেষণে অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়োগ ও বদলিমেজর মোহাম্মদ কামরুল হাসান: প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে নিয়োগ দিতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীম: প্রেষণে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে নিয়োগ পেতে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছে। এই দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীন: বিইউপির ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এই পদে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজ: স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজকে এনটিএমসির প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে এই দায়িত্বে থাকা স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।এনএন/ ১৬ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×