হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইনানীতে গ্যাসকূপের আগুন নেভানোর প্রক্রিয়া শুরু

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৯ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নেভাতে অবশেষে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নির্বাপণের…

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৯ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নেভাতে অবশেষে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নির্বাপণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হয়েছে। আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করে শনিবার বিকেলেই আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় গ্যাস উদগিরণের স্থান এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা।

বাপেক্সের ড্রিলিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘গ্যাসকূপের আগুন বন্ধ করাই এখন আমাদের প্রধান কাজ। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হচ্ছে। তবে কবে নাগাদ আগুন নেভানো সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা কাজ শুরু করেছি মাত্র। প্রয়োজনে আরও আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে আসা হবে।’

গ্যাস উত্তোলনের জন্য সেখানে নতুন করে খনন করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। আগুন নিরাপদে নির্বাপণ বা নিয়ন্ত্রণ করার পর গ্যাসের মজুদ নিয়ে বিশেষজ্ঞ দল অনুসন্ধান করবে। সেই অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার ছোটখাল সেতুসংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলাকালে মাটির নিচ থেকে গ্যাস বেরিয়ে আসে। পরে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ১৯ দিন ধরে জ্বলছে আগুন।

ঘটনার পর বাপেক্স, পেট্রোবাংলাসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলের ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইনানীতে গ্যাসকূপের আগুন নেভানোর প্রক্রিয়া শুরু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৯ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নেভাতে অবশেষে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইনানীতে গ্যাসকূপের আগুন নেভানোর প্রক্রিয়া শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইনানীতে গ্যাসকূপের আগুন নেভানোর প্রক্রিয়া শুরু

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৯ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নেভাতে অবশেষে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নির্বাপণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হয়েছে। আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করে শনিবার বিকেলেই আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শনিবার (১৪ নভেম্বর) বিকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় গ্যাস উদগিরণের স্থান এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা। বাপেক্সের ড্রিলিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘গ্যাসকূপের আগুন বন্ধ করাই এখন আমাদের প্রধান কাজ। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হচ্ছে। তবে কবে নাগাদ আগুন নেভানো সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা কাজ শুরু করেছি মাত্র। প্রয়োজনে আরও আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে আসা হবে।’ গ্যাস উত্তোলনের জন্য সেখানে নতুন করে খনন করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। আগুন নিরাপদে নির্বাপণ বা নিয়ন্ত্রণ করার পর গ্যাসের মজুদ নিয়ে বিশেষজ্ঞ দল অনুসন্ধান করবে। সেই অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার ছোটখাল সেতুসংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলাকালে মাটির নিচ থেকে গ্যাস বেরিয়ে আসে। পরে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ১৯ দিন ধরে জ্বলছে আগুন। ঘটনার পর বাপেক্স, পেট্রোবাংলাসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলের ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×