হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ৪ লাখ ১১ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও সদর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ৪ লাখ ১১ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে দুজন নারীস…

কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও সদর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ৪ লাখ ১১ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে দুজন নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া উখিয়ায় এক লাখ ইয়াবা ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর ছয়টা ১৫ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল মিজানের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে দুটি ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। তখন তাঁরা ব্যাগ ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যান। পরে ব্যাগ দুটি তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।

একই দিন ভোররাতে টেকনাফের সাবরাং বিওপির জিন্নাখাল এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার ইয়াবাসহ মো. হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে ২ বিজিবি। নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যান।

আরও পড়ুন

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

এর আগে শুক্রবার সন্ধ্যায় টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়াপাড়া এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় দুই নারীর সঙ্গে থাকা ঝুড়ি থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দুই নারী হলেন ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)। তাঁরা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পল্টুনে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ মোহা. সালেহ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর পরা প্যান্টের সামনের ডান পকেটে স্কচটেপে মোড়ানো পলিথিন থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৮৮ গ্রাম। সালেহ টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার বাসিন্দা।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গ্রেপ্তার সালেহের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) ক্রমিকে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উখিয়ায় পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও তাঁদের আটক করা সম্ভব হয়নি।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজারে ৪ লাখ ১১ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও সদর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ৪ লাখ ১১ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ৪ লাখ ১১ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ৪ লাখ ১১ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও সদর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ৪ লাখ ১১ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে দুজন নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া উখিয়ায় এক লাখ ইয়াবা ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর ছয়টা ১৫ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল মিজানের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে দুটি ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। তখন তাঁরা ব্যাগ ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যান। পরে ব্যাগ দুটি তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা। একই দিন ভোররাতে টেকনাফের সাবরাং বিওপির জিন্নাখাল এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার ইয়াবাসহ মো. হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে ২ বিজিবি। নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়াপাড়া এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় দুই নারীর সঙ্গে থাকা ঝুড়ি থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দুই নারী হলেন ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)। তাঁরা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পল্টুনে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ মোহা. সালেহ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর পরা প্যান্টের সামনের ডান পকেটে স্কচটেপে মোড়ানো পলিথিন থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৮৮ গ্রাম। সালেহ টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার বাসিন্দা। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গ্রেপ্তার সালেহের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) ক্রমিকে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উখিয়ায় পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও তাঁদের আটক করা সম্ভব হয়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×