হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের রামুতে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশে…

কক্সবাজারের রামুতে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার এলাকায় এ মিছিল বের করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সাঈদি (২৫), দয়াল শর্মার ছেলে দুর্জয় শর্মা (১৮) এবং দৌছড়ি গ্রামের আবদুর রহিমের ছেলে মো. রিদুয়ান (১৮)। অন্যজন একই গ্রামের মোহাম্মদ আলম ও কামরুনেছার ছেলে মো. রিদুয়ান প্রকাশ মুন্না (২৫)।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে মিছিলের দৃশ্য দেখা যায়। এতে জেলা ছাত্রলীগের সহসম্পাদক ইমাদ সিকদারকে নেতৃত্ব দিতে দেখা গেছে। মিছিলের সামনের সারিতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমলের ছবি প্রদর্শন করেন নেতা-কর্মীরা।

আরও পড়ুন

টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

ভিডিওতে তাঁদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘কমল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, মিছিল করার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের রামুতে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুল। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার এলাকায় এ মিছিল বের করা হয়। আটক ব্যক্তিরা হলেন কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সাঈদি (২৫), দয়াল শর্মার ছেলে দুর্জয় শর্মা (১৮) এবং দৌছড়ি গ্রামের আবদুর রহিমের ছেলে মো. রিদুয়ান (১৮)। অন্যজন একই গ্রামের মোহাম্মদ আলম ও কামরুনেছার ছেলে মো. রিদুয়ান প্রকাশ মুন্না (২৫)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে মিছিলের দৃশ্য দেখা যায়। এতে জেলা ছাত্রলীগের সহসম্পাদক ইমাদ সিকদারকে নেতৃত্ব দিতে দেখা গেছে। মিছিলের সামনের সারিতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমলের ছবি প্রদর্শন করেন নেতা-কর্মীরা। ভিডিওতে তাঁদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘কমল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, মিছিল করার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×