জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে আসছেন। এ সময় তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ফুটবল মাঠে এ বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে খলিলুর রহমানের সঙ্গে সরকারি প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এ বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এতে রোহিঙ্গাদের বিভিন্ন বিষয় ও পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে আসছেন খলিলুর রহমান। তাঁর এ সফরকে ঘিরে ক্যাম্প এলাকায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রথম সভাপতি সৈয়দ উল্লাহ বলেন রোহিঙ্গাদের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।ওইদিন ব্যাপক লোক সমাগম হতে পারে বলে তিনি জানান।
চকরিয়া অঞ্চলের প্রথম ডিজিটাল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “দারুল কোরআন মাদ্রাসার ” অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- সরকারের উন্নয়নের জোয়ারে বদলে গেছে উখিয়া
- উখিয়ায় নৌকার পক্ষে ভোট করে ঘর ছাড়া আব্দুর রহিম
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন খলিলুর রহমান সম্পর্কিত তথ্য কী?
উত্তর: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন