কক্সবাজারের উখিয়ায় পাখি শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর ধ্বংস করা হয়। উদ্ধার করা হয় আটটি জীবিত বক।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ৩ হাজার মিটার বক শিকারের জাল জব্দ করা হয়। পাশাপাশি শিকারের কাজে ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ঘর ধ্বংস করা হয়। এ সময় আটটি জীবিত বক উদ্ধার করে উখিয়া রেঞ্জ কার্যালয়ে অবমুক্ত করা হয়েছে।
উখিয়া সদর বিটের উদ্যোগে পরিচালিত এ অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল, পানেরছড়া, ইনানী ও উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তা ও বনকর্মীরা অংশ নেন।
চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী ফারুকের পরিবারের পাশে প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি
- উখিয়ায় ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরী আর নেই
- এডুকো-স্কাস এর নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় পাখি শিকারের ফাঁদ ধ্বংস,৩ হাজার মিটার জাল জব্দ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় পাখি শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত প্রায় । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন