হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভার…

কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি তিনজন, আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক তিনজন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমান উল্লাহ (৪২), আজিজুর রহমান (৪৯) ও মোহাম্মদ ওসমান (২৮)। তাঁদের মধ্যে আজিজুর রহমান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক এবং মোহাম্মদ ওসমান কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসম্পাদক।

এ ছাড়া সিআর পরোয়ানায় গ্রেপ্তার দুজন হলেন নুরুল হাকিম ও আব্দুস সালাম। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক অপর তিনজন হলেন ওমর ফারুক, মো. ইলিয়াছ ও দিদার আলম।

আরও পড়ুন

চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী ফারুকের পরিবারের পাশে প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৮ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাঁদের । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৮

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি তিনজন, আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক তিনজন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমান উল্লাহ (৪২), আজিজুর রহমান (৪৯) ও মোহাম্মদ ওসমান (২৮)। তাঁদের মধ্যে আজিজুর রহমান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক এবং মোহাম্মদ ওসমান কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসম্পাদক। এ ছাড়া সিআর পরোয়ানায় গ্রেপ্তার দুজন হলেন নুরুল হাকিম ও আব্দুস সালাম। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক অপর তিনজন হলেন ওমর ফারুক, মো. ইলিয়াছ ও দিদার আলম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×