ঢাকা,১৯ নভেম্বর- শেখ হাসিনার দেশে ফেরার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি চলছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’
বৈঠক শেষে নিজেদের কর্মসূচি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এ বিষয়ে করণীয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জোটের নেতারা।
বৈঠকে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।
এস এম/ ১৯ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: শেখ হাসিনার দেশে ফেরার হুমকির পরিপ্রেক্ষিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকঢাকা,১৯ নভেম্বর- শেখ হাসিনার দেশে ফেরার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন