হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষাঢাকা,১৯ নভেম্বর- মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে দেশে পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে ১১ দফা…


মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা

ঢাকা,১৯ নভেম্বর- মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে দেশে পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমভুক্ত (এফডব্লিউসিএমএস) মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নির্দেশনাগুলো হলো—

আরও পড়ুন

গভীর রাতে তুরাগের সরকারি কোয়ার্টার থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

1. ডিমান্ড লেটারে উল্লেখ করা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। ডিমান্ড লেটারে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে। তবে কোনো অবস্থাতেই মেডিকেল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে মেডিকেল স্লিপ ইস্যু করতে পারবে না।

2. প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন করা মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে এবং অনলাইনে পাঠাতে হবে।

3. প্রতিটি মেডিকেল সেন্টারে সম্পন্ন হওয়া সব মেডিকেল পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ ক্ষেত্রে মালয়েশিয়াগামী প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

4. মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির বাইরে মালয়েশিয়াগামী কোনো প্রার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।

5. একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

6. বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে ওই কর্মীর সব ব্যয়ভার বহন করতে হবে। এ ক্ষেত্রে দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সব খরচ মেডিকেল সেন্টারকে বহন করতে হবে।

7. প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় সব আধুনিক মেডিকেল যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে।

8. মাইগ্রাম নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

9. কোনো মেডিকেল সেন্টার শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

10. এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোরভাবে কার্যক্রম তদারকি করা হবে।

11. প্রত্যেক মেডিকেল সেন্টারকে প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।

এস এম/ ১৯ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষাঢাকা,১৯ নভেম্বর- মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে দেশে পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষাঢাকা,১৯ নভেম্বর- মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে দেশে পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমভুক্ত (এফডব্লিউসিএমএস) মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।নির্দেশনাগুলো হলো—1. ডিমান্ড লেটারে উল্লেখ করা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। ডিমান্ড লেটারে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে। তবে কোনো অবস্থাতেই মেডিকেল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে মেডিকেল স্লিপ ইস্যু করতে পারবে না।2. প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন করা মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে এবং অনলাইনে পাঠাতে হবে।3. প্রতিটি মেডিকেল সেন্টারে সম্পন্ন হওয়া সব মেডিকেল পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ ক্ষেত্রে মালয়েশিয়াগামী প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।4. মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির বাইরে মালয়েশিয়াগামী কোনো প্রার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।5. একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।6. বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে ওই কর্মীর সব ব্যয়ভার বহন করতে হবে। এ ক্ষেত্রে দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সব খরচ মেডিকেল সেন্টারকে বহন করতে হবে।7. প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় সব আধুনিক মেডিকেল যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে।8. মাইগ্রাম নামে কোনো অর্থ আদায় করা যাবে না।9. কোনো মেডিকেল সেন্টার শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।10. এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোরভাবে কার্যক্রম তদারকি করা হবে।11. প্রত্যেক মেডিকেল সেন্টারকে প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।এস এম/ ১৯ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×