কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালের একটি টমটম পোড়ানোর মামলায় গিয়াস উদ্দিন নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ ম্যাক্স হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তিনি হাসপাতালে সদ্য ভূমিষ্ট নবজাতক সন্তানকে ডাক্তার দেখাতে এসে পুলিশের হাতে গ্রেফতার হন বলে জানিয়েছেন পরিবার সদস্যরা। আগামীকাল (২০ নভেম্বর) শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
সাংবাদিক গিয়াস উদ্দিন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক সমকাল ও দেশ রুপান্তর পত্রিকার পেকুয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।
পাশাপাশি তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিটির প্রচার সম্পাদক। বর্তমানে তিনি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ
তার পরীক্ষার বিষয় দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি। কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী মোঃ নুরুল আবসার জানান, আগামীকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে গিয়াস উদ্দিনের।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর ঘটনায় চকরিয়া থানায় দায়ের করা মামলার আসামি গিয়াস উদ্দিন। তিনি এজাহারনামীয় ৪৮ নম্বর আসামি।
তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় নবজাতক সন্তানকে ডাক্তার দেখাতে এসে টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক গ্রেপ্তার, কাল এলএলবি পরীক্ষা সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালের একটি টমটম পোড়ানোর মামলায় গিয়াস উদ্দিন নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন