হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে ভোটার তালিকা থেকে কোটি মানুষের নাম বাদ দিয়ে মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফেরওয়াশিংটন, ২০ নভেম্বর-ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার প্রক্রিয়া আরও জোরদার করেছে দে…


মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফের

ওয়াশিংটন, ২০ নভেম্বর-ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার প্রক্রিয়া আরও জোরদার করেছে দেশটি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন এই সংস্থাটি এ অভিযোগ জানায়।

ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ বিবৃতিতে বলেন, ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম বাদ দিয়ে, তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করে এবং এখন অবৈধভাবে দেশ থেকে বের করে দিয়ে তাদের নিশানা করছে।

ভারতের ইতিহাসে ভোটার তালিকা সংশোধনের সবচেয়ে বড় এই প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান। পাওয়া তথ্য অনুযায়ী, তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা বৈষম্যমূলক নীতি ও ক্রমবর্ধমান নিপীড়নের শিকার হচ্ছেন।

আরও পড়ুন

বাংলাদেশের রাজনৈতিক সংঘাত যুক্তরাজ্যের রাজপথে ছড়ানো উচিত নয়: ব্রিটিশ এমপি

তবে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, মূলত দ্বৈত, মৃত, স্থানান্তরিত ও ভোটার হওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভুলবশত কারও নাম বাদ পড়ে থাকলে তার আপিল করার সুযোগ রয়েছে বলেও জানিয়েছে কমিশন।

এদিকে, ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়া সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার একটি পৃথক অভিযানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি নাগরিক হয়ে যান না। এর উদাহরণ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ পড়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা শাহিদা ফকির নামের এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরায় অবস্থানরত ওই নারী ভিডিও কলের মাধ্যমে স্বামীর সঙ্গে যোগাযোগ রাখছেন।

মার্কিন কমিশনের কমিশনার জিন মিলস বলেন, মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে নিজ দেশের নাগরিকদের বিতাড়িত করার ভারত সরকারের এ পদক্ষেপ ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার কৌশলের একটি চরম ও উদ্বেগজনক উদাহরণ। তিনি ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ইউএসসিআইআরএফ মার্কিন সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এ বিষয়ে নীতিগত সুপারিশ করাই সংস্থাটির কাজ। তবে তাদের সুপারিশ মানা মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয়। ভারত নিয়ে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলোর বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করেছে। নয়াদিল্লি বরাবরই এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে এবং এগুলোকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভোটার তালিকা সংশোধনের এ উদ্যোগকে কেন্দ্র করে ভারতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধী দল ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, যারা হিন্দু জাতীয়তাবাদী বিজেপিকে ভোট দেবেন না বলে ধারণা করা হচ্ছে, তাদের নামই বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসব বিক্ষোভে ভারত সরকারের দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। তবে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার’ এবং এ নিয়ে ওয়াশিংটন কোনো মন্তব্য করবে না।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, মোদির শাসনামলে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে। তাদের মতে, এর পেছনে রয়েছে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক বক্তব্য এবং ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন। জাতিসংঘ এই আইনকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছে।

এস এম/ ২০ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ভারতে ভোটার তালিকা থেকে কোটি মানুষের নাম বাদ দিয়ে মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফের সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফেরওয়াশিংটন, ২০ নভেম্বর-ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়ে ধ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ভারতে ভোটার তালিকা থেকে কোটি মানুষের নাম বাদ দিয়ে মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে ভোটার তালিকা থেকে কোটি মানুষের নাম বাদ দিয়ে মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফেরওয়াশিংটন, ২০ নভেম্বর-ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার প্রক্রিয়া আরও জোরদার করেছে দেশটি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন এই সংস্থাটি এ অভিযোগ জানায়।ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ বিবৃতিতে বলেন, ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম বাদ দিয়ে, তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করে এবং এখন অবৈধভাবে দেশ থেকে বের করে দিয়ে তাদের নিশানা করছে।ভারতের ইতিহাসে ভোটার তালিকা সংশোধনের সবচেয়ে বড় এই প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান। পাওয়া তথ্য অনুযায়ী, তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা বৈষম্যমূলক নীতি ও ক্রমবর্ধমান নিপীড়নের শিকার হচ্ছেন।তবে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, মূলত দ্বৈত, মৃত, স্থানান্তরিত ও ভোটার হওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভুলবশত কারও নাম বাদ পড়ে থাকলে তার আপিল করার সুযোগ রয়েছে বলেও জানিয়েছে কমিশন।এদিকে, ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়া সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার একটি পৃথক অভিযানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি নাগরিক হয়ে যান না। এর উদাহরণ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ পড়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা শাহিদা ফকির নামের এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরায় অবস্থানরত ওই নারী ভিডিও কলের মাধ্যমে স্বামীর সঙ্গে যোগাযোগ রাখছেন।মার্কিন কমিশনের কমিশনার জিন মিলস বলেন, মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে নিজ দেশের নাগরিকদের বিতাড়িত করার ভারত সরকারের এ পদক্ষেপ ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার কৌশলের একটি চরম ও উদ্বেগজনক উদাহরণ। তিনি ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, ইউএসসিআইআরএফ মার্কিন সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এ বিষয়ে নীতিগত সুপারিশ করাই সংস্থাটির কাজ। তবে তাদের সুপারিশ মানা মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয়। ভারত নিয়ে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলোর বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করেছে। নয়াদিল্লি বরাবরই এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে এবং এগুলোকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভোটার তালিকা সংশোধনের এ উদ্যোগকে কেন্দ্র করে ভারতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধী দল ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, যারা হিন্দু জাতীয়তাবাদী বিজেপিকে ভোট দেবেন না বলে ধারণা করা হচ্ছে, তাদের নামই বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসব বিক্ষোভে ভারত সরকারের দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। তবে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার’ এবং এ নিয়ে ওয়াশিংটন কোনো মন্তব্য করবে না।জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, মোদির শাসনামলে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে। তাদের মতে, এর পেছনে রয়েছে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক বক্তব্য এবং ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন। জাতিসংঘ এই আইনকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছে।এস এম/ ২০ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×