হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি হাইয়েস গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (১৮ নভ…

অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি হাইয়েস গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পেকুয়া কলেজ গেইট চৌমুহনী স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আমির হোসেন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নূর (৩০), মো. মিজান (৩০) এবং আবুল কাশেম (৩০)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এছাড়াও আটক করা হয়েছে হাইয়েস গাড়ির চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫)।

স্থানীয়রা জানান, অবৈধ পথে মালয়েশিয়া যাওয়া উদ্দেশ্য টেকনাফে যাওয়ার সময় একটি হাইয়েস গাড়িসহ বেশ কয়েকজনকে আটক করে স্থানীয়রা। পরে পেকুয়া থানা পুলিশ এসে গাড়িসহ তাদের থানায় নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিরা প্রথমে কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বলেন। পরে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার কথা স্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে। এ সময় মাইক্রোবাসে থাকা ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন

চকরিয়ায় সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী মারছা বাস উল্টে খাদে, আহত -২০

আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে এক ব্যক্তি দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ১০জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬ জন মালয়েশিয়া যাত্রী। একজন গাড়ির চালক ও দুইজন চালকের সহকারী এবং একজন দালাল রয়েছে। এ ব্যাপারে মানবপাচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Print Image
অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি হাইয়েস গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পেকুয়া কলেজ গেইট চৌমুহনী স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আমির হোসেন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নূর (৩০), মো. মিজান (৩০) এবং আবুল কাশেম (৩০)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এছাড়াও আটক করা হয়েছে হাইয়েস গাড়ির চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫)। স্থানীয়রা জানান, অবৈধ পথে মালয়েশিয়া যাওয়া উদ্দেশ্য টেকনাফে যাওয়ার সময় একটি হাইয়েস গাড়িসহ বেশ কয়েকজনকে আটক করে স্থানীয়রা। পরে পেকুয়া থানা পুলিশ এসে গাড়িসহ তাদের থানায় নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিরা প্রথমে কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বলেন। পরে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার কথা স্বীকার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে। এ সময় মাইক্রোবাসে থাকা ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে এক ব্যক্তি দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ১০জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬ জন মালয়েশিয়া যাত্রী। একজন গাড়ির চালক ও দুইজন চালকের সহকারী এবং একজন দালাল রয়েছে। এ ব্যাপারে মানবপাচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×