হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে উপজেলা প্রশাসনের অর্থ সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক…

কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিকতার বিশুদ্ধ উদাহারন হিসেবে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিপর্যস্থ পরিবারটির মাঝে তৃতীয়দফায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এর নির্দেশনায় মারা যাওয়া দুই কোরানে হাফেজ শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ ও ওমর ফারুকের পিতা মাওলানা ফজল কাদেরের হাতে তৃতীয় দফায় নগদ অর্থ সহায়তা তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দীলিপ দে। এসময় পিআইও বিভাগের কর্মকর্তা ও যুব রেডক্রিসেন্ট চকরিয়া উপজেলা টিমের ডেপুটি টিম লিডার মোহাম্মদ ইশফাতুল হাসান ইশফাত উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে বলেন, অগ্নিদুর্ঘটনায় একই পরিবারের দুই শিক্ষার্থী সহোদরের অকাল মৃত্যুতে চকরিয়া উপজেলা প্রশাসন শোকাভিভূত। একইসঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

তিনি বলেন, ইউএনও শাহীন দেলোয়ার আশ্বাস দিয়েছেন, সরকারি সবধরনের মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট লুৎফুল কবির বলেন, অগ্নিদুর্ঘটনায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু পরবর্তী চকরিয়া উপজেলা প্রশাসনের গৃহীত মানবিক সহায়তা উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীলতার প্রতিফলন ঘটেছে।

আরও পড়ুন

পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০

ইউএনও শাহীন দেলোয়ার সার্বক্ষণিক পরিবারটির খোঁজ খবর রাখছেন শুনে ভালো লাগছে। এটাই হচ্ছে সত্যিকারের মানবতা।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে উপজেলা প্রশাসনের অর্থ সহায়তা বিতরণ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে উপজেলা প্রশাসনের অর্থ সহায়তা বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে উপজেলা প্রশাসনের অর্থ সহায়তা বিতরণ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিকতার বিশুদ্ধ উদাহারন হিসেবে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিপর্যস্থ পরিবারটির মাঝে তৃতীয়দফায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এর নির্দেশনায় মারা যাওয়া দুই কোরানে হাফেজ শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ ও ওমর ফারুকের পিতা মাওলানা ফজল কাদেরের হাতে তৃতীয় দফায় নগদ অর্থ সহায়তা তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দীলিপ দে। এসময় পিআইও বিভাগের কর্মকর্তা ও যুব রেডক্রিসেন্ট চকরিয়া উপজেলা টিমের ডেপুটি টিম লিডার মোহাম্মদ ইশফাতুল হাসান ইশফাত উপস্থিত ছিলেন। চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে বলেন, অগ্নিদুর্ঘটনায় একই পরিবারের দুই শিক্ষার্থী সহোদরের অকাল মৃত্যুতে চকরিয়া উপজেলা প্রশাসন শোকাভিভূত। একইসঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তিনি বলেন, ইউএনও শাহীন দেলোয়ার আশ্বাস দিয়েছেন, সরকারি সবধরনের মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট লুৎফুল কবির বলেন, অগ্নিদুর্ঘটনায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু পরবর্তী চকরিয়া উপজেলা প্রশাসনের গৃহীত মানবিক সহায়তা উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীলতার প্রতিফলন ঘটেছে। ইউএনও শাহীন দেলোয়ার সার্বক্ষণিক পরিবারটির খোঁজ খবর রাখছেন শুনে ভালো লাগছে। এটাই হচ্ছে সত্যিকারের মানবতা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×