হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এআই দিয়ে পরীক্ষায় নকল ঠেকাতে বিশৃঙ্খলার দায়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীসিউল,২২ নভেম্বর-কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া কঠোর পদক্ষেপের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্য…


দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

সিউল,২২ নভেম্বর-কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া কঠোর পদক্ষেপের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল ঠেকাতে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ায় যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার দায় স্বীকার করে রোববার (২২ নভেম্বর) পদত্যাগ করেন তিনি। ইয়োনহাপের তথ্য অনুযায়ী, আগাম প্রস্তুতির ঘাটতি নিয়ে ওঠা সমালোচনার দায় তিনি এড়াতে পারেন না বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট লি জে মিয়ং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ‘সুনেউং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৯ ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে তারা মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। দেশটিতে পরীক্ষাটিকে ভালো বেতনের চাকরি, এমনকি ভালো বিয়ের চাবিকাঠি হিসেবেও দেখা হয়।

আরও পড়ুন

কপ৩১ সম্মেলনে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ! ১,০৫৮ কোটি টাকায় পৌঁছানোর সুযোগ

চলতি বছর গত বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর কয়েক দিন আগে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের ঘটনা সামনে আসে। ১৫ নভেম্বর এক পরীক্ষার্থী জানান, সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করেছিলেন।

ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় কয়েক দফা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। এর আগে পার্লামেন্টের শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নকল প্রতিরোধে আত্মবিশ্বাসী কি না। জবাবে চোই কিয়ো-জিন বলেন, তাঁর বয়সের কারণে তিনি আত্মবিশ্বাসী নন।

শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যে জনরোষ আরও বেড়ে যায়। এর মধ্যেই গত বৃহস্পতিবার সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই লেখেন, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এস এম/ ২২ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: এআই দিয়ে পরীক্ষায় নকল ঠেকাতে বিশৃঙ্খলার দায়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী সম্পর্কিত তথ্য কী?

উত্তর: দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীসিউল,২২ নভেম্বর-কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এআই দিয়ে পরীক্ষায় নকল ঠেকাতে বিশৃঙ্খলার দায়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এআই দিয়ে পরীক্ষায় নকল ঠেকাতে বিশৃঙ্খলার দায়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীসিউল,২২ নভেম্বর-কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা এবং তা ঠেকাতে শেষ মুহূর্তে নেওয়া কঠোর পদক্ষেপের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল ঠেকাতে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ায় যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার দায় স্বীকার করে রোববার (২২ নভেম্বর) পদত্যাগ করেন তিনি। ইয়োনহাপের তথ্য অনুযায়ী, আগাম প্রস্তুতির ঘাটতি নিয়ে ওঠা সমালোচনার দায় তিনি এড়াতে পারেন না বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট লি জে মিয়ং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ‘সুনেউং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৯ ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে তারা মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। দেশটিতে পরীক্ষাটিকে ভালো বেতনের চাকরি, এমনকি ভালো বিয়ের চাবিকাঠি হিসেবেও দেখা হয়।চলতি বছর গত বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর কয়েক দিন আগে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের ঘটনা সামনে আসে। ১৫ নভেম্বর এক পরীক্ষার্থী জানান, সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করেছিলেন।ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় কয়েক দফা প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। এর আগে পার্লামেন্টের শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নকল প্রতিরোধে আত্মবিশ্বাসী কি না। জবাবে চোই কিয়ো-জিন বলেন, তাঁর বয়সের কারণে তিনি আত্মবিশ্বাসী নন।শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যে জনরোষ আরও বেড়ে যায়। এর মধ্যেই গত বৃহস্পতিবার সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই লেখেন, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করছেন।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।এস এম/ ২২ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×