কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে ইয়াবা বিক্রি ও অসামাজিক কার্যকলাপে বাঁধা দেয়ায় স্বামীকে কুপিয়ে হাত কেটে ও স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে বদরখালী ৩নম্বর ব্লকের আজমনগর মুহুরীজ্জোরা পাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, বদরখালী ইউনিয়নের ৩নম্বর ব্লকের মুহুরীজ্জোরা পাড়ার বাসিন্দা আবু জাফর টিপু ও ফরিদা বেগম নামের দুই ব্যক্তি দীর্ঘদিন দিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এ অবস্থায় বাড়ির পাশ দিয়ে প্রতিনিয়ত
মাদকসেবিদের অবাধ যাতায়াতের কারণে অতিষ্ঠ ছিলেন প্রতিবেশি আবদুল্লাহ আল মামুন রুবেলের পরিবার।
এ ঘটনায় অবৈধ মাদক বিক্রি এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বাধা দেন আবদুল্লাহ আল মামুন রুবেল ও তার স্ত্রী তছলিমা বেগম। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে
মাদককারবারী আবু জাফর ও ফরিদা বেগমের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে রুবেলের ডান হাত কেটে ও তার স্ত্রী তছলিমা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে।
রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের প্রধান ইসলাম আটক
এদিকে নিরীহ স্বামী স্ত্রীর উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্থানীয় এলাকাবাসী সোমবার বিকেলে রাস্তায় নেমে মানববন্ধন করেছে। ওইসময় এলাকাবাসী ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার পূ্র্বক আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মুহুরীজ্জোরা পাড়া এলাকার মো: শোয়াইব, মো: রুবেল, নবাব শরীফ, রেজিয়া বেগম ও তছলিমা বেগমসহ অনেকে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, হামলার ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়া বদরখালীতে মাদক বিক্রিতে বাঁধার জেরে স্বামীকে কুপিয়ে হাত কেটে ও স্ত্রীকে পিটিয়ে জখম সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে ইয়াবা বিক্রি ও অসামাজিক কার্যকলাপে বাঁধা দেয়ায় স্বামীকে কুপিয়ে হাত কেটে ও স্ত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন