হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ের মাইজপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও::

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও::

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকা থেকে ইয়াছমিন আকতার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলা…

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকা থেকে ইয়াছমিন আকতার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​নিহত ইয়াছমিন আকতার দক্ষিণ মাইজপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদের স্ত্রী।

তাঁর বাবার বাড়ি পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়ার চরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দু ছবিরের মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে কী কারণে এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে—এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের প্রধান ইসলাম আটক

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ​ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

মরদেহ উদ্ধারসহ প্রাথমিক তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এদিকে, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ঈদগাঁওয়ের মাইজপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকা থেকে ইয়াছমিন আকতার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর)। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ের মাইজপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ের মাইজপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও:: | প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকা থেকে ইয়াছমিন আকতার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​নিহত ইয়াছমিন আকতার দক্ষিণ মাইজপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদের স্ত্রী। তাঁর বাবার বাড়ি পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়ার চরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দু ছবিরের মেয়ে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে কী কারণে এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে—এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ​ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। মরদেহ উদ্ধারসহ প্রাথমিক তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ​এদিকে, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×